• সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা।   কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস হোটেল রেষ্টুরেন্ট বেকারি মিষ্টির কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চালিয়ে অর্থ দন্ড

Muntu Rahman / ৫৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধি

সারাদেশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে মোবাইল কোর্টের বিশেষ অভিযান অর্থ জরিমানা।

বুধবার (১৩ আগস্ট ২০২৫) সারাদেশে অবৈধভাবে গয়াস সংযোগ এর বিরুদ্ধে সারাসি অভিযান পরিচালনা করেছে তিতাসগ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড পিএলসি।

গ্যাস চুরি ও অবৈধ সংযোগ রোধে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ দেশব্যাপী তাদের চলমান অভিযানের অংশ হিসেবে ১৩ আগস্ট, ২০২৫ তারিখে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

মুন্সিগঞ্জে বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান ও অর্থ জরিমানা আদায় করে এবং ভবিষ্যতে অবৈধ সংযোগ থেকে বিরত রাখতে শর্তক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার-এর নেতৃত্বে মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ও ভবেরচর স্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে ৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে ৩টিতে অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। অবৈধ সংযোগের কারণে প্রতিষ্ঠানগুলোর ২০টি স্টার বার্নার এবং একটি আবাসিক ডাবল বার্নারের গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। যা মোট ৯২১ ঘনফুট/ঘণ্টা গ্যাস চুরির সমান। এই অপরাধের জন্য তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, অবৈধভাবে স্থাপিত প্রায় ১১০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা জড়িত বা সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী জেল ও জরিমানা আরব বৃদ্ধি করা হবে বলে জানা যায়।

নারায়ণগঞ্জে আবাসিক সংযোগ বিচ্ছিন্নকরণ

অপরদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান-এর নেতৃত্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন দাউদপুর এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ব্যাপক পরিসরে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই অভিযানে প্রায় ৫৫০টি বাড়ির ৬০০টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সাথে, বিভিন্ন আকারের (২ ইঞ্চি, ১ ইঞ্চি, ৩/৪ ইঞ্চি এবং ১/২ ইঞ্চি) প্রায় ৩৫০ ফুট অবৈধ পাইপলাইন এবং সংযোগ স্থাপনে ব্যবহৃত ২১টি লাইন কিল পূর্বক জব্দ করা হয়।

অবৈধ গ্যাস সংযোগ দেশের অর্থনীতির জন্য একটি বড় ধরনের ক্ষতি। এই ধরনের অপরাধ দমনে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনাপাথর ও ঢালাই কারখানার বিরুদ্ধে তিতাসগ্যাস কর্তৃপক্ষের অভিযান পরিচালনা করেন যাচ্ছে। পাশাপাশি হোটেল রেষ্টুরেন্ট বেকারি মিষ্টির কারখানা ইত্যাদি বিষয় নজর দারি বৃদ্ধি করে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের অংশ হিসেবে জরিমানা করেছে এবং ভবিষ্যতে জেল ও অর্থ দন্ড উভয় দন্ডে দন্ডপ্রাপ্ত হতে পারে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD