• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

গাইবান্ধায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার চেষ্টা ও থানায় অভিযোগ।

Muntu Rahman / ১২০ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা সদরের বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাঙ্গা (ঘোষেরভিটা) গ্রামে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নৃশংসভাবে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে স্বামী ও তার সহযোগীদের বিরুদ্ধে।

ভুক্তভোগী গৃহবধূ জমিলা আক্তার (৩৯) জানান, প্রায় ২৫ বছর আগে উত্তর রামনাথের ভিটা গ্রামের আব্দুল জলিলের মেয়ে জমিলার সাথে মৃত আব্দুল গফুরের ছেলে জাহিদ হাসান (৪৫) এর বিয়ে হয়। তাদের ২২ বছর বয়সী এক পুত্র ও ১৮ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই জাহিদ নেশা ও জুয়ার সাথে জড়িয়ে পড়ে এবং নিয়মিতভাবে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে।

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া জাহিদ দ্বিতীয় বিয়ে করে মুন্নি বেগম (২৮) নামের এক নারীকে এবং এরপর থেকে জমিলার ভরণপোষণ প্রায় বন্ধ করে দেয়। ১ আগস্ট রাত ১০টার দিকে জুয়া ও নেশার টাকার জন্য ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। জমিলা টাকা দিতে অস্বীকৃতি জানালে জাহিদ, তার দ্বিতীয় স্ত্রী মুন্নি বেগম, দেবর জাকির হোসেন এবং সহযোগী সাহারুল ইসলাম মিলে জমিলাকে এলোপাথারি মারধর করে মেঝেতে ফেলে ওড়না গলায় পেঁচিয়ে হত্যার চেষ্টা করে।

এ সময় জমিলার মেয়ে জেমি আক্তার মাকে বাঁচাতে গেলে তাকেও নির্মমভাবে মারধর করা হয়। পরদিন খবর পেয়ে জমিলার স্বজনরা মানবাধিকার কর্মীদের সঙ্গে নিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হলে পরে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD