• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
উখিয়ায় নিরাপত্তা জোরদারে দুই প্লাটুন বিজিবি মোতায়েন সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বৃত্তি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত সাপাহার সীমান্তে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল জব্দ চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ যশোর আইনজীবী সমিতি: বিএনপির আইনজীবী প্যানেল বিজয়ী টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৪৭ রোহিঙ্গাসহ ৩১০ জন উদ্ধার যবিপ্রবির অভিযোগকারী এখন আসামি! কুয়াদায় বাজুয়াডাঙ্গা নাটুয়ার খাল জমি মালিকানা নিয়ে জোর বিতর্ক যশোরে রেলের জমি দখল অপচেষ্টা, উত্তেজনা, স্থানীয়দের খেলার মাঠ দাবি টেকনাফে সিএনজি থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

বাঁশখালী তে স্ত্রীর সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা

Montu Rahman / ১৯১ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি 

চট্টগ্রামের বাঁশখালীতে স্ত্রীর ওপর অভিমান করে মফিজ উদ্দীন (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (২৮) সকাল ৯ টায় চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল দেলোয়ারের বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। সে উপজেলার চাম্বল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মোঃ হোসেনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর সাথে ঝগড়া লেগেই থাকতো, সেই কলহের জের ধরে স্ত্রী মহিমা বেগমের সাথে জগড়া হয়। সেই ঝগড়া বিবাদে অভিমান থেকে সবার অগোচরে ঘরের মাচার সাথে গলায় উড়না পেঁচিয়ে আত্মাহত্যা করে স্বামী।

দুপুরে ভাত খাওয়ার জন্য ডাকতে গেলে দেখা যায় ছেলে মফিজ উদ্দীন গলায় ফাঁস খাওয়া অবস্থায় ঝুলে আছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ সাইফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, স্ত্রীর সঙ্গে অভিমান করেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD