• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
উখিয়ায় নিরাপত্তা জোরদারে দুই প্লাটুন বিজিবি মোতায়েন সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বৃত্তি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত সাপাহার সীমান্তে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল জব্দ চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ যশোর আইনজীবী সমিতি: বিএনপির আইনজীবী প্যানেল বিজয়ী টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৪৭ রোহিঙ্গাসহ ৩১০ জন উদ্ধার যবিপ্রবির অভিযোগকারী এখন আসামি! কুয়াদায় বাজুয়াডাঙ্গা নাটুয়ার খাল জমি মালিকানা নিয়ে জোর বিতর্ক যশোরে রেলের জমি দখল অপচেষ্টা, উত্তেজনা, স্থানীয়দের খেলার মাঠ দাবি টেকনাফে সিএনজি থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Montu Rahman / ২০২ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৭ জুলাই) দুপুরে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের জমির শেখের মেয়ে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, শিশু জাকিয়া বাড়ীর উঠানে খেলতে ছিলো। এসময় সবার অজান্তে বাড়ীর পাশের পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে বিকেলে পুকুরের পানিতে শিশু জাকিয়াকে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জাকিয়াকে মৃত ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD