• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় লিডর্স সংস্থার উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাজে লবন সহিষ্ণু ধানের বীজ বিতরন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক

নৃত্যের মঞ্চে লাশ

Muntu Rahman / ১৯০ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

মোঃ খাত্তাব হোসেন

হুমকি এসেছিলো,
দুই মাস ধরে,
চাঁদা না দিলে—
খুলে যাবে নরকের দরজার ফর্দে।

তারা এলো,
লাঠি, রড, ইট আর পাথর হাতে,
মানুষকে টেনে আনলো—
আলোর মুখ থেকে অন্ধকার রাতের সাথে।

মারতে মারতে উলঙ্গ করলো,
নগ্ন শুধু শরীর নয়, সমাজের মুখও,
মাথা ফাটিয়ে দিলো পাথরে—
তারপর লাশকে বানালো পায়ের সুখ।

না, লুকায়নি তারা।
তারা উৎসব করেছে!
লাশের উপর উঠেছে,
নেচেছে, স্লোগান দিয়েছে,
তাল দিছে ড্রামের মতো মাথায় পা দিয়ে।
বলেছে— “দেখো!
চাঁদা না দিলে এটাই হবে পরিণাম!”

এখন?

ভিডিও ভাইরাল,
হত্যা হয়ে গেছে গৌরব,
তবুও কেউ বলছে— “হাহা”,
কেউ বলছে— “দলটা ভালো, দোষ তো অন্য পক্ষের!”

না, এটা শুধু আওয়ামী লীগ না,
না এটা শুধু বিএনপি না,
এই খুনির দল সব জায়গায় আছে,
এই গ্যাং—
কারো আদর্শ নয়, কারো দরকারি রক্ষাকবচ।

তাদের হাতে দেশের ভবিষ্যত,
তাদের হাতে গণতন্ত্রের কাঁদা-জল,
তাদের কাছে মানুষ শুধু ভোটার,
আর লাশ— কনটেন্ট।

তাই বলছি—

প্রতিবাদ করুন,
নইলে চাঁদার টাকা প্রস্তুত রাখুন,
আর যদি কিছুই না পারেন—
তবে নিজের লাশের উপর নৃত্য দেখার প্রস্তুতি নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD