• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​ চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ দৌলতপুর উপজেলা তাঁতী দলের জরুরী সভা নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা

বিদেশী মেয়ের স্পর্শকাতর ছবি ও ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, সিআইডি কর্তৃক গ্রেফতার-০১

Muntu Rahman / ৪৬৩ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

আমির হোসেন,

স্টাফ রিপোর্টার::
National Central Bureau (NCB), Kathmandu (Interpol) এর মাধ্যমে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি), সিআইডি জানতে পারে যে, বাংলাদেশের এক নাগরিক নেপালের রাজধানী কাঠমান্ডুর জনৈক অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে মেসেঞ্জারের মাধ্যমে উক্ত মেয়ের ফেসবুক বন্ধু ও আত্নীয়-স্বজনের কাছে পাঠিয়ে ব্ল্যাকমেইল করছে। এর ফলে ভিকটিম মানসিকভাবে বিপর্যস্ত এবং আত্মহত্যা করার চেষ্টা করেছে।

বিষয়টি নিয়ে সাইবার মনিটরিং টিম কাজ শুরু করে, আসামী মোহাম্মদ জাবেদ ওমর (২০), পিতা- মোহাম্মদ সামশুল ইসলাম, মাতা- মর্তুজা বেগম, ঠিকানা-গ্রাম-হালিমপুর, ইউপি- ০১ নং রাজানগর ইউনিয়ন, উপজেলা- রাঙ্গুনিয়া, জেলা – চট্টগ্রামকে সনাক্ত করতে সক্ষম হয়। সাইবার মনিটরিং টিম অনুসন্ধানে জানতে পারে ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে ভিকটিমের সাথে আসামীর পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে মাঝে মাঝে যোগাযোগ হত। এক পর্যায়ে আসামী অসৎ উদ্দেশ্যে কৌশলে ভিকটিমের স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে ভিকটিমকে ব্ল্যাকমেইল এর মাধ্যমে টাকা দাবি করতে থাকে। পরবর্তীতে আসামী তার চাহিদা অনুসারে টাকা না পেয়ে ফেইসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ভিকটিমের স্পর্শকাতর ছবি ও ভিডিও ভিকটিমের আত্মী-স্বজনদের নিকট প্রেরন করে।

সিআইডি সাইবার ইন্টেলিজেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, সাইবার পুলিশ সেন্টার (সিপিসি), বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকা এর একটি চৌকস টিম গত ১৫/০১/২০২৫ খ্রি. আসামীর অবস্থান সনাক্ত করে, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানা এলাকা হতে আসামী মোহাম্মদ জাবেদ ওমর (২০), পিতা- মোহাম্মদ সামশুল ইসলাম, মাতা- মর্তুজা বেগম, ঠিকানা-গ্রাম-হালিমপুর, ইউপি- ০১ নং রাজানগর ইউনিয়ন, ডাকঘর-ঠান্ডাছড়ি, উপজেলা- রাঙ্গুনিয়া, জেলা – চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামীর নিকট থেকে ১ টি Poco X3 মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং জব্দকৃত মোবাইল ফোনে ভিকটিমের স্পর্শকাতর ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD