• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড আয়োজিত শীতবস্ত্র বিতরণ

Muntu Rahman / ৬৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

ভেড়ামারা প্রতিনিধি –

ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড আয়োজনে গতকাল  বিকেল ৪ টার সময় ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর হলরুমে অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব এবং ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড সৃষ্টির থেকেই বিভিন্ন সামাজিক জনহিতকর কার্য করে আসছে। সুস্থ ধারার সাংবাদিকতায় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। যা সত্যিই প্রশংসনীয়। একঝাঁক তরুণ তরুণী যোগী এবং সাংবাদিকদের সমন্বয়ে তারা অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে কাজ করে চলেছেন যা এলাকার মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরো বলেন, বয়স তো কম হয়নি, কখন না ফেরার দেশে চলে যেতে হবে তাই জীবনের বাকী সময়টুকু মানবসেবায় উৎসর্গ করতে চাই। অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো ছাড়াও দেশের মানুষ কে নীরোগ রাখতে দেশব্যাপী মানুষকে যোগাসন প্রশিক্ষণ কর্মশালা করে চলেছি। দেশের মানুষ কে নীরোগ রাখতে এটা আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আগামীতে এর চেয়েও বড় পরিসরে কিছু করার পরিকল্পনা রয়েছে।

ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর মহিলা প্রশিক্ষক ডাঃ সাধনা রানী বলেন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব শুধু সাংবাদিকতায় করে না। তারা সাংবাদিকতার পাশাপাশি বহু সামাজিক কাজ করে চলেছেন যা আমি দেখেছি। তেমনি ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব ও ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর যে কোন ভালো কাজের সাথে আমরা আছি। দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড নিবেদিত ভাবে কাজ করে চলেছেন।

ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর ছাত্রী দিপা প্রামাণিক বলেন, আমার যোগে আসা প্রায় ৪ মাস। আসার পর থেকেই দেখছি ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা কে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করতে। তার মত তাদের সাংবাদিকদের মত সমাজের অসহায় ছিন্নমূল মানুষের পাশে আমরা যদি একে একে এগিয়ে আসি তাহলে পিছিয়ে পড়া অসহায় ছিন্নমূল মানুষের আরো উপকার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD