• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

জলমহালে বিষ প্রয়োগ করে মাছ নিধন

Montu Rahman / ২২১ Time View
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে
আক্রোশের জেরে বিষ প্রয়োগ করে জলমহালের মাছ নিধন করেছে দুবৃর্ত্তরা। বিষ প্রয়োগের ফলে কয়েক ঘন্টার মধ্যেই জলমহালের ছোট—বড় সব ধরনের মাছ মরে ভেসে উঠতে শুরু করে। এতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়—ক্ষতি হয়েছে বলে জলমহালের মালিক জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের কোনাহানি জলমহালে।

জানাগেছে, কোনাহানি জলমহালটি প্রায় ২০ একর আয়তনের।সেখানে সবগুলো জমি মালিকানা। মাছ শিকারের জন্য জলমহালটি জমির মালিকদের কাছ থেকে লিজ নেন বুড়িপত্তন গ্রামের মো. কাহের মিয়ার ছেলে শাহ আলম (৩৫)। লিজ গ্রহণের পর থেকে এ জলমহালটির সার্বিক পরিচর্যা করে আসছিলেন ইজারাদার শাহ আলম । মাছ ধরার আগেই আক্রোশে বশিভুত হয়ে রাতে আঁধারে বিলের পানিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে জলমহালের সকল মাছ মরে ভেসে উঠে পানিতে। মাছ বিক্রি করে অধিক লাভবান হওয়ার স্বপ্ন ভ্রষ্ট হয় শাহ আলমের। এ ঘটনায় গত বৃহস্পতিবার তিনজনকে বিবাদী করে মধ্যনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহ আলম। তিনি চান্দালীপাড়া গ্রামের মিলন মিয়া (৫০), তার ছেলে উমর আলী(২৫) ও কাজিমউদ্দিনের ছেলে তুলা মিয়া(২৫)কে বিবাদী করে অভিযোগ দায়ের করেন।
কোনাহানি জলমহালের ইজারাদার শাহ আলম বলেন,জলমহালটিতে বিষ প্রয়োগের কারনে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD