• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
উখিয়ায় নিরাপত্তা জোরদারে দুই প্লাটুন বিজিবি মোতায়েন সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বৃত্তি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত সাপাহার সীমান্তে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল জব্দ চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ যশোর আইনজীবী সমিতি: বিএনপির আইনজীবী প্যানেল বিজয়ী টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৪৭ রোহিঙ্গাসহ ৩১০ জন উদ্ধার যবিপ্রবির অভিযোগকারী এখন আসামি! কুয়াদায় বাজুয়াডাঙ্গা নাটুয়ার খাল জমি মালিকানা নিয়ে জোর বিতর্ক যশোরে রেলের জমি দখল অপচেষ্টা, উত্তেজনা, স্থানীয়দের খেলার মাঠ দাবি টেকনাফে সিএনজি থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

নওগাঁয় জোরপূর্বক কাঁচা ধান কাঁটার অভিযোগ

Montu Rahman / ৩০৯ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর মৌজার আলহাজ্ব দুলাল হোসেনের ২০ শতাংশ জমিতে লাগানো কাঁচা ধান জোরপূর্বক কেটে জমি দখল করার চেষ্টার অভিযোগ একই এলাকার প্রভাবশালী ডিটল ও বাপ্পি’র বিরুদ্ধে। সরজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব শত্রুতার জেরে আলহাজ্ব দুলাল হোসেনের বিশ শতাংশ জমিতে লাগানো জিরা কাঁচা ধান মঙ্গলবার সকাল ৭ টায় ডিটল ও বাপ্পি সহ অজ্ঞাত নামা আরো ৮/১০ জন এসে কাঁচা ধানগুলো কাটতে শুরু করে এ সময় খবর পেয়ে গ্রামের লোকজন সহ জমির মালিক আলহাজ্ব দুলাল হোসেন জমির দিকে এগিয়ে আসলে তারা দ্রুত পালিয়ে চলে যায়। এ বিষয়ে দুলাল হোসেন সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
আলহাজ্ব দুলাল হোসেন বলেন, আমি পৈত্রিক সূত্রে এই জমির মালিক কিন্তু গত পাঁচ এ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ডিটল ও বাপ্পি আমার বাড়ি ভাঙচুর করে এছাড়াও এই জমি এখন অবৈধভাবে দখলের পায়তারা করছে। আমি এর বিচার চাই।
এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত ডিটল এর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
সদর মডেল থানার অফিসের ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD