• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

হিজলায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর আয়োজনে ১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Muntu Rahman / ২৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

সানাউল্লাহ আস সুদাইস হিজলা উপজেলা প্রতিনিধি “

পবিত্র কুরআনের শুদ্ধ শিক্ষা, তিলাওয়াত ও ক্বিরাতের প্রসার ঘটাতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, হিজলা থানা শাখার আয়োজনে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হিজলার ঐতিহ্যবাহী কাসেমুল উলুম ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী শোয়াইব আল আজহারী অংশগ্রহণ করেন। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পবিত্র কুরআনের শুদ্ধ তাজবিদ, সুন্দর তিলাওয়াতের কৌশল এবং ক্বিরাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে কুরআন চর্চায় উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

কর্মশালার সভাপতিত্ব করেন প্রখ্যাত আলেম আলহাজ্ব মাওলানা সালাহউদ্দিন খান সাহেব। তিনি তাঁর বক্তব্যে বলেন, “কুরআন হলো মানবজাতির জন্য আল্লাহ্‌র সর্বশেষ দিকনির্দেশনা। শুদ্ধভাবে কুরআন শিক্ষা ও শিক্ষা দান একটি বড় আমানত। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা কুরআন শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।”

প্রশিক্ষণ কর্মশালায় হিজলার বিভিন্ন মাদরাসার শিক্ষক, ছাত্র এবং স্থানীয় হাফেজ ও আলেমগণ অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা জানান, নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা গেলে সমাজে দ্বীনি শিক্ষার চর্চা বৃদ্ধি পাবে এবং তরুণ প্রজন্ম কুরআনের আলোয় আলোকিত হবে।

দিনব্যাপী এ আয়োজনে কুরআন শিক্ষার পাশাপাশি অংশগ্রহণকারীদের মাঝে ব্যবহারিক অনুশীলন, তাজবিদের খুঁটিনাটি, ক্বিরাতের বিভিন্ন ধারা, এবং আধুনিক যুগে দাওয়াহ কার্যক্রম কীভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বরাবরের মতো ভবিষ্যতেও দেশের বিভিন্ন স্থানে এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন অব্যাহত রাখবে, যাতে কুরআন চর্চা আরও সুসংহত ও জনপ্রিয় হয়।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD