• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

হবিগঞ্জ সদর হাসপাতালে সাপের কামড়ে নারীর মৃত্যু: স্বজনদের ক্ষোভ, উত্তপ্ত জরুরি বিভাগ

Montu Rahman / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

মীর মোঃ সাজন হবিগঞ্জ

সোমবার(২৭ অক্টোবর ২০২৫)সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাপের কামড়ে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।

মৃত্যুর পরপরই হাসপাতালের জরুরি বিভাগে উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্বজন ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তিনি হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বজনদের অভিযোগ রোগীকে দ্রুত এন্টিভেনম ইনজেকশন দিলে হয়তো বাঁচানো যেতো অথচ হাসপাতালের স্টকে থাকা সত্ত্বেও ইনজেকশন না দিয়ে বাইরে থেকে সংগ্রহ করতে বলা হয়। বাইরে ছুটাছুটি করে ইনজেকশন পাওয়া যায়নি। পরে শহরের দূরবর্তী স্হানে মদিনা ফার্মেসিতে গিয়ে

ইনজেকশন আনতে আনতেই রোগী মারা যায়।তারা আরও দাবি করেন, হাসপাতালের গাফিলতি ও দায়িত্বহীনতা সরাসরি এই মৃত্যুর জন্য দায়ী।হাসপাতালের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান,

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।যদি কোনো গাফিলতি হয়ে থাকে, কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নেবে।

রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই হাসপাতালের জরুরি বিভাগে উত্তেজনা তৈরি হয়। রোগীর স্বজন ও স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করলে
হবিগঞ্জ সদর মডেল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাধারণ মানুষের প্রশ্ন:
হাসপাতালে এন্টিভেনম ইনজেকশন থাকলে তা ব্যবহারে বিলম্ব কেন?
সাপের কামড়ের মতো জরুরি পরিস্থিতিতে চিকিৎসা না পেলে সরকারি হাসপাতালগুলোর কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলছেন সচেতন মহল।
প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারের প্রতি সহানুভূতি জানানো হয়েছে এবং ঘটনাটি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD