মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন সাদিপুর ইউনিয়নের দেওভোগ/শান্তির বাজার মোশারফ হোসেন এর বন্ধ ওয়ার্কশপ এর সামনে ইটসোলিং রাস্তার উপর হতে ২৯ পিস ফেন্সিডিলসহ একজনকে আটক করে পুলিশ। আসামি ১। মোঃ আমিন (২৩), পিতা- মোঃ ফালান হোসেন, মাতা- মোছাঃ জোৎস্না বেগম, গ্রাম- সৈয়দপুর, ইয়াছিন মোল্লার বাড়ীর ভাড়াটিয়া, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ । জব্দ তালিকায় উল্লেখিত আলামত ০১ (এক) টি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর ২৯ (উনত্রিশ) বোতল Phensedyl 100 ml, যাহার প্রত্যেকটির গায়ে ইংরেজীতে Rx Triprolidine Hydrochloride Codeine Phosphate Cough Syrup লেখা আছে, আলামতের সর্বমোট পরিমান (২৯x১০০ মিঃ লিঃ)= ২৯০০ মিঃ লিঃ বা ২.৯ লিটার সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক সহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ ।
সোনারগাঁ থানার নথিপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামী মোঃ আমিন (২৩) এর বিরুদ্ধে ১। নারায়ণগঞ্জ এর নারায়গনগঞ্জ সদর থানার ,এফআইআর নং-৬৩, তারিখ- ২৯ অক্টোবর, ২০১৭; সময়- ০০.৩৫ ধারা- ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ ( সংশোধনী ২০০৩); এজাহারে অভিযুক্ত , ২। নারায়ণগঞ্জ এর নারায়গনগঞ্জ সদর থানার ,এফআইআর নং-১৩, তারিখ- ১৮ জুন, ২০২৪; জি আর নং-১৮৯, তারিখ- ১৮ জুন, ২০২৪; সময়- ১২.৩০ ঘটিকা। ধারা- 143/341/323/324/326/307/114/506, The Penal Code, 1860; ৩। নারায়ণগঞ্জ এর নারায়গনগঞ্জ সদর থানার ,এফআইআর নং-৬, তারিখ- ০৮ জুন, ২০২৬; জি আর নং-১৭৯, তারিখ- ০৮ জুন, ২০২৬; সময়- ০০.১৫ ধারা- 143/341/448/323/427/506, The Penal Code, 1860; রুজু পাওয়া গেল।
Devoloped By WOOHOSTBD