• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

সুনামগঞ্জে সোনা মিয়া হত্যা মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব

Muntu Rahman / ২৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

আমির হোসাইন

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামে পাওনা দেড় হাজার টাকার জেড় ধরে বৃদ্ধ সোনা মিয়া হত্যা মামলার ৬ আসামিক গ্রেফতার করেছে র‍্যাব।

রবিবার(১১ জানুয়ারি) সকালে পৃথক দুটি স্থান অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‍্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল অ সুনামগঞ্জ জেলার সদর থানার তেঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার মামলা নং-১৭, তাং-২৩/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৫০৬(২)/১১৪/সংযোজন ৩০২ পেনাল কোড ১৮৬০; এর মূলে ৪ জন পলাতক আসামি উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামে আমীর আলীর ছেলে শাহ জাহান (৩৬),আঃ মোতালিব এর ছেলে মোঃ বিল্লাল মিয়া (৩৪),মোহাম্মদ আলীর ছেলে জহুর মিয়া(৪২) কে গ্রেফতার করা হয়।

অপর আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর আভিযানিক দল জেলার সদর উপজেলার মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে একেই মামলার এজাহারনামীয় ২ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো,উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামের আমীর আলীর ছেলে শাহ করিম (৩৪) ও আল আমিন (৩২)।

অতিঃ পুলিশ সুপার মিডিয়া অফিসার র‍্যাব-৯, সিলেট কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD