• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সুনামগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Montu Rahman / ১৮০ Time View
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেল জেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেল সুনামগঞ্জ জেলার সভাপতি মো:শাহ আলম।

সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারি লুৎফুর রহমান দুলালের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেল সিলেট অঞ্চলের পরিচালক মাওলানা ফারুক আহমেদ, শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ, শ্রমিক কল্যান ফেডারেশন সিলেট মহানগরী সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশন এর কোষাধ্যক্ষ ওয়াসিদ আলী, শ্রমিক নেতা জসিম উদ্দিন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, আইবিডব্লিউ সুনামগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন, শ্রমিক কল্যান ফেডারেশনের সুনামগঞ্জ পৌরসভার সভাপতি সিরাজুল হক ওলী, তাহিরপুর উপজেলা সভাপতি সালেহ আহমেদ প্রমুখ।
সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য মোমতাজুল হাসান আবেদকে সভাপতি ও লুতফুল রহমান দুলালকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। কমিটিতে সহ-সভাপতি ৩ জন হচ্ছেন মোহাম্মদ শাহ আলম, রিয়াজুল ইসলাম তালেব, আব্দুল হাকিম। সহকারী সাধারণ সম্পাদক ৩ জন হচ্ছেন জসিম উদ্দিন, মিজানুর রহমান, আব্দুল হান্নান। এছাড়াও নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহকারী মহিলা সম্পাদিকা হোসনে আরা হাসি, কোষাধ্যক্ষ ওয়াসিদ আলী, ট্রেন ইউনিয়ন সম্পাদক ক্বারী নুরুল আমিন, সহকারী ট্রেড ইউনিয়ন সম্পাদক রায়েজ নুর, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুর রাজ্জাক, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম ইমতিয়াজ, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম ফরিদ, সহকারী দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাহায্য ও পুনর্বাসন সসম্পাদক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক এনামুল হক, সহকারী প্রচার সম্পাদক মাইন উদ্দিন নাহিদ, পাঠাগার সম্পাদক আব্দুর রউফ, প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক উবায়দুল হক, আইন আদালত সম্পাদক শফিউল আলম, সংস্কৃতি সম্পাদক দেলোয়ার হোসেন, তালিমুল কোরাআন সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

কার্যকরী কমিটির সদস্যরা হলেন রফিক আহমদ, গুল আহমদ, নুর উদ্দিন, রুহুল আমিন, আনোয়ার হোসেন, কমরুন নুর, মোসাদ্দিক, মামুন আহমেদ, পারুল আক্তার, মরিয়ম আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD