• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

সুনামগঞ্জের নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী দুইহাজার রোগীদের বিনামূল্যে ফ্রি চক্ষুসেবার উদ্বোধন করেন ইউএনও সুকান্ত সাহা

Montu Rahman / ৩৭৪ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

বি এন এস বি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার এবং সচেতন নাগরিক পরিষদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার লন্ডন প্রবাসী পশ্চিম বীরগাঁও ইউনিয়নের কৃতি সন্তান রেজাউল কবির জায়গীরদার রাজার সার্বিক ব্যবস্থাপনায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি চক্ষু শিবিরের দিনব্যাপী উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউপি,জয়কলস,শিমুলবাক ও পাথারিয়া এই চারটি ইউনিয়নের দুই হাজার অসহায় ও গরীব লোকজন চোখের ছানি অপারেশন ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়।
শুক্রবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

এ সময় উপস্থিত ছিলেন,লন্ডন প্রবাসী রেজাউল কবির জায়গীরদার রাজা,পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা লুৎফুর রহমান খোকন,চক্ষু বিশেষঞ্জ চন্দ্র শেখর,ডাঃ দেওয়ান রুহুল আমীন,ডাঃ আব্দুল মান্নান,ডাঃ হাবিবুল্লা,ডাঃ মনতোষ পাল, বিএনপি নেতা জিয়াউর রহমান,সাবেক ইউপি স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদ মিয়া,হুমায়ূন আহমদ,অদুদ মিয়া,সেলিম মিয়া ও বাবুল মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী সুকান্ত সাহা বলেছেন,এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে। মানবসেবায় এমন মহতী উদ্যোগ সব সময় সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষজনের কল্যাণে অব্যাহত রাখার জন্য তিনি লন্ডন প্রবাসী উদ্যোক্তা বিএনপি নেতা রেজাউল কবির জায়গীর রাজার প্রতি তিনি এ আহবান জানান। তিনি আরো বলেন,যারা টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না সমাজের অস্বচ্ছল নারী পূরুষদের বিনামূল্যে এই চিকিৎসাসেবা করা হয়েছে। পরে তিনি চোখে ছানি অপারেশন ও বিনামূল্যে চশমা বিতরণ কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD