• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের সৌজন্যে  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত  দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিরোধপূর্ণ ভূমিতে ১৪৪ ধারা জারি

Muntu Rahman / ২১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিরোধপূর্ণ ভূমিতে অবশেষে ১৪৪ ধারা জারি করা হয়েছে।জগন্নাথপুর পৌরশহরের লুদরপুর গ্রামের মিরাজ মিয়ার ছেলে নাজির মিয়া বাদি হয়ে হবিবপুর (শাহপুর) গ্রামের শহীদ মিয়া গংদের বিরুদ্ধে ফৌজদারী কা: বি: ১৪৪ ধারা মতে অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে গত ১৩ মে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সুনামগঞ্জ মামলাটি আমলে নিয়ে ১৪৪ ধারা জারি করেন।
আদেশে বলা হয়েছে, নালিশা ভূমি নিয়ে শান্তি ভঙ্গের আশংকা থাকায় নালিশা ভূমিতে দ্বিতীয় পক্ষকে প্রবেশে অস্থায়ীভাবে বারিত করা হলো। কেন তা স্থায়ী করা হবে না তৎ মর্মে দ্বিতীয় পক্ষকে আদালতে হাজির হয়ে আগামী ১২ জুন কারণ দর্শাতে বলা হয়।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এ এস আই) এবাদুর রহমান বলেন , ‘বিজ্ঞ আদালতের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দ্বিতীয় পক্ষ বিরোধপূর্ণ ভূমিতে প্রবেশ করতে পারবেন না। আমরা তাদেরকে নোটিশ প্রদান করেছি।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে আদালত ১৪৪ ধারা জারি করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি।
প্রসঙ্গত, জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের শাহপুর মৌজাস্থ জেল এল নং-৬৮, এস, এ খতিয়ান নং- ২৫২ , হালে- ৪২৪, এস এ দাগ- নং-৬০ হালে- ৬৭, পরিমাণ- ০.১৫ একর বাড়ি রকম ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষে বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার উভয়পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিয়ে একটি পক্ষ টিম পজেটিভ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রে অভিযোগ করলে প্রতিনিধি দল একাধিকবার এসে বিষয়টি সূরাহা করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD