• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের সৌজন্যে  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত  দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা

সুধী জনদের উপস্থিতে সোনারগাঁয়ে দিমব্যাপী ডাচ্ বাংলা ব্যাংক কর্তৃক আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয় সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজে

Muntu Rahman / ৯৪৭ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

মোঃ আমির হোসেন সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে বাংলাদেশ ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের যৌথ উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।
সোনারগাঁয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং ডাচ-বাংলা ব্যাংক পিএলসি’র আয়োজনে একটি দিনব্যাপী আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৬ আগস্ট ২০২৫) সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের কনফারেন্স রুমে মনো মুক্ত কর পরিবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজিত এ কর্মশালায় ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর সচেতনতামূলক আলোচনা করা হয়।অনুষ্ঠান উদ্বোধন করেন সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক, এজেন্ট ব্যাংকিং বিভাগ, ঢাকা-১। বিশেষ অতিথি ছিলেন বাবুল চক্রবর্তী, সোনারগাঁও শাখার শাখা ব্যবস্থাপক, মো. আব্দুর রাজ্জাক, আঞ্চলিক ব্যবস্থাপক (রকেট), তোফায়েল হোসেন, রকেট ও এজেন্ট ব্যাংকিং অফিস ইনচার্জ, নারায়ণগঞ্জ এবং মো. নুরুল ইসলাম, এরিয়া ম্যানেজার, নারায়ণগঞ্জ সদর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আবির হাসান, এরিয়া সেলস ম্যানেজার, সোনারগাঁও। এজেন্ট ব্যাংকিং ফিরোজ মিয়া সোনারগাঁ
ও পৌরসভা।

কর্মশালায় অংশগ্রহণকারীদের ব্যাংকিং সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করা হয়। আলোচনা হয় ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি, সঞ্চয়ের গুরুত্ব। বাজেট পরিকল্পনা, ঋণ ব্যবস্থাপনা, সুদের হার, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর নিরাপদ ব্যবহার, এবং সাইবার নিরাপত্তা ও প্রতারণা প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে।

ডাচ-বাংলা ব্যাংকের কর্মকর্তারা জানান, “এই কর্মসূচির উদ্দেশ্য হলো আন-ব্যাংক জনগণকে ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা এবং অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনে সহায়তা করা।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেকেই জানিয়েছেন, তারা ভবিষ্যতে পারিবারিক বাজেট প্রণয়ন এবং নিরাপদ লেনদেন ব্যবস্থাপনায় সচেতন হবেন। এ ধরনের কর্মশালা প্রতি তিন মাস অন্তর আয়োজনের প্রস্তাবও উঠে আসে। ডাচ্ বাংলা বাংক ও এজেন্সি ব্যাংক হিসাব খোলা খুব সহজ মাত্র ১০ টাকার বিনিময়ে খোলা যায় একাউন্ট তাছাড়া রয়েছে ডিপিএসের সুবিধা এফডিআর সহ বহু লাভ জনক ব্যবস্তা।শিকার্থীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা এবং মেধা ভিত্তিক উপবৃত্তির সুবিধা যা ডাচ্ বাংলা বাংক বহন করে আসছে ও চলমান রয়েছে এবং ভবিষ্যতে বহমান থাকে বলে জানিয়েছেন উপস্থিত ব্যাংক কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD