• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ,৮ শ্রমিক দগ্ধ

Montu Rahman / ৪৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড(চট্টগ্রাম)।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে তেলের ট্যাংক বিষ্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছে বলে গেছে।
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে অবস্থিত জিরি সুবেদর শিপ ব্রেকিং ইয়ার্ডে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে।
বিষ্ফোরণে আহতরা হলেন, মো: দুলাল হোসেন,মো: হাফিজুর রহমান, মো: আনোয়ার হোসেন, মোক্তার শেখ, মো:শহীদুর রহমান, ‎মোঃ ফারুক, মো: দুলাল হোসেন এবং হানিফ আলী।
চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আবদুল্লাহ আল মাহমুদ বলেন,দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম নগরীর দুইটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
তিনি আরো জানান, জাহাজ কাটার সময় আগুনের ফুলকি গিয়ে তেলের ট্যাংকে পড়লে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এসময় সেখানে থাকা দুই শ্রমিক গুরতর দগ্ধ হয় এবং পাশে থাকা আরো ছয়জন আহত হন।আহত দুই জনের শরীরের বিভিন্ন স্হানে পুড়ে গেছে।

সংবাদ প্রেরক :-
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া রাজু
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD