চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে তেলের ট্যাংক বিষ্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছে বলে গেছে।
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে অবস্থিত জিরি সুবেদর শিপ ব্রেকিং ইয়ার্ডে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে।
বিষ্ফোরণে আহতরা হলেন, মো: দুলাল হোসেন,মো: হাফিজুর রহমান, মো: আনোয়ার হোসেন, মোক্তার শেখ, মো:শহীদুর রহমান, মোঃ ফারুক, মো: দুলাল হোসেন এবং হানিফ আলী।
চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আবদুল্লাহ আল মাহমুদ বলেন,দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম নগরীর দুইটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
তিনি আরো জানান, জাহাজ কাটার সময় আগুনের ফুলকি গিয়ে তেলের ট্যাংকে পড়লে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এসময় সেখানে থাকা দুই শ্রমিক গুরতর দগ্ধ হয় এবং পাশে থাকা আরো ছয়জন আহত হন।আহত দুই জনের শরীরের বিভিন্ন স্হানে পুড়ে গেছে।
সংবাদ প্রেরক :-
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া রাজু
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.