• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল ডিজেল, পেট্রল ও অকটেন বেশি দামে বিক্রি করার অভিযোগ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কটিয়াদী প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু কিশোরগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী শালিখায় মাদ্রাসা সুপারের সাথে ডিবি পরিচয়ে প্রতারণা: ৫৫ হাজার টাকা লুটে নিল চক্র ভেড়ামারা অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এমপি আব্দুল গফুর সাহেবের সাথে মতবিনিময় সভা এমপি আব্দুল গফুর সাহেবের সাথে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

সীতাকুণ্ডে মিথ্যা ও ভুল তথ্য প্রকাশ এর অভিযোগে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

Muntu Rahman / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক জামায়াত নেতার বিরুদ্ধে কয়েকটি অনলাইন পত্রিকায় “মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ” প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর মঙ্গলবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোঃ নিজাম উদ্দিন,মোঃ জয়নাল আবেদীন, মোঃ রবিউল হাসান সোহেল, মোঃ আব্দুস সালাম, মোহাম্মদ খায়রুল আলম, মোঃ জামশেদুল আলম, মোঃ কামাল উদ্দিন।
সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্য পাঠ করে সীতাকুণ্ড সাবেক পৌর কাউন্সিলর ও জামায়াত নেতা মোঃ রায়হান উদ্দিন দাবি করেন, সম্প্রতি স্থানীয় কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল তাঁর বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করেছে তা “সম্পূর্ণ ভিত্তিহীন,উদ্দেশ্যপ্রণোদিত এবং ব্যক্তিগত মানহানিকর।” তিনি বলেন, অনুমানভিত্তিক ও যাচাই বাছাইহীন খবর প্রচারের মাধ্যমে তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করেছে। সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট পত্রিকা ও অনলাইন ভার্সনগুলোকে প্রকাশিত সংবাদ প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।
এ সময় তাঁর পরিবার ও কয়েকজন সমর্থক উপস্থিত থেকে সংবাদটির প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের “অসম্পূর্ণ ভিত্তিহীন প্রতিবেদন না ছাপার” আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD