• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

বাঁশখালীতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বাজার মনিটরিং, জরিমানা আদায়

Muntu Rahman / ৩৯২ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

রিপোর্টার : মোনতাহেরুল হক আমিন :বাঁশখালী প্রতিনিধি।

বাঁশখালীতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বাজার মনিটরিং এবং জরিমানা আদায় করা হয়েছে। আজ ২৪ ( ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলার চাম্বল বাজারে পরিচালিত নিয়মিত বাজার মনিটরিং অভিযানে অনুনমোদিত ও মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ ও বিক্রির অপরাধে ১জন ব্যবসায়ীকে ৫০০০ টাকা জরিমানা ও ২৩ কেজি দই তাৎক্ষণিক বিনষ্ট করা হয়েছে। এছাড়া চাম্বল কাঁচা বাজার পরিদর্শন করে মূল্যতালিকা না থাকায় বিভিন্ন দোকানীকে ৬টি মামলায় ৩১০০ টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় বিভিন্ন বড় মুদির দোকানে অধিক মুনাফার আশায় কৃত্রিমভাবে মজুতদারী করে বাজারে পণ্য সংকট তৈরি করা হচ্ছে কী না তা পর্যবেক্ষণ করা হয়। অভিযানে অধিকাংশ মুদি দোকানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারিত গণবিজ্ঞপ্তি অনুসরণ করে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ করায় বাজার কর্তৃপক্ষের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানানো হয়েছে। তরমুজের বাজার পরিদর্শন করে অধিক দামে তরমুজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD