• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার

সীতাকুণ্ডে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা চলছে

Montu Rahman / ২৭১ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড প্রতিনিধি।।

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শনিবার থেকে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা শূরু হয়েছে। চট্টগ্রামের সীতাকুন্ডে প্রতি বছর ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে(শিবরাত্রি)চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বী তীর্থ যাত্রীদের তিন দিনের এ মেলা অনুষ্ঠিত হয়।এ মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও ভারত,শ্রীলঙ্কা,নেপাল ও লন্ডনসহ বিভিন্ন রাষ্ট্র থেকে আগত প্রায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়ে থাকে।
বঙ্গোপসাগরের শাখা সন্দ্বীপ চ্যানেলের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ২০০ ফুট ওপরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় থাকা চন্দ্রনাথ ধাম দর্শন করাই তীর্থযাত্রীদের মূল লক্ষ্য। প্রতি বছর শিব চতুর্দশীতে এ মন্দির পরিক্রমায় কষ্টের আঁকাবাকা পাহাড়ি পথে প্রায় সাড়ে ১৩০০ সিড়ি পাড়ি দিয়ে চন্দ্রনাথ ধামে উঠে পুণ্যার্থীরা।মেলায় চতুর্দশী তিথিতে পূর্ব পুরুষদের নামে ব্যাসকুন্ডে স্নান-তর্পন,গয়াকুন্ডে পিন্ডদান করেন তীর্থযাত্রীরা।এছাড়া সীতাকুণ্ডে বিভিন্ন স্থানে থাকা অন্তত ৫০টি মঠ-মন্দির  পরিক্রমা করে থাকেন তীর্থযাত্রীরা।যার মধ্যে অন্যতম সীতাকুন্ডের  বাডবকুণ্ড,যেখানে প্রতিনিয়ত বিরামহীন আগুন জ্বলে এবং বারৈয়াঢালা লবনাক্ষ মন্দির,যেটিতে হাতের তালিতে লবণ বা বরফের মতো সাদা পদার্থ ঝরে বলে জানা যায়।তিন দিনব্যাপী এই মেলার প্রতিবার  শুরুর দিনই উপচে পড়া ভিড় চোখে পড়লেও এবার  মেলাতে সেই উপচে পড়া ভিড় দেখা যায় নি।আয়োজকদের মতে,জাতীয় নির্বাচনের ঠিক পর পরই মেলা শুরু হওয়ায় তীর্থ যাত্রীদের উপস্থিতি আশানুরূপ হয়নি।তবে এবার মেলার নিরাপত্তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ছাড় ছিল না।উপজেলা প্রশাসন ও সীতাকুণ্ড স্রাইন কমিটি একাধিকবার বৈঠক করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে।পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত এলাকা পরিদর্শন করছেন।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা কমিটির নির্বাহী সভাপতি মো.ফখরুল ইসলাম জানিয়েছেন,ধর্মীয় আয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও স্রাইন কমিটি সমন্বয় করে কাজ করছে।কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মেলা সম্পন্ন হবে বলে  আশাবাদ ব্যাক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD