• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ স্কাউটের উদ্যোগে কুমারখালীতে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর পত্নীতলায় ৯৪ কেজির কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক ভাবে দুটি অভিযান পরিচালনা করে নারী পুরুষের নিকট ইয়াবাসহ দুই আটক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়ক নির্মাণকাজের উদ্বোধন নাচোলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১ তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৩০ পিস ইয়াবা সহ ১জন মোটরসাইকেল আরহী আটক।

শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

Muntu Rahman / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতাঃ

ঝিনাইদহের শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকুপা উপজেলা শাখার উদ্যোগে কবিরপুর পার্টি অফিসে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার আমীর অধ্যাপক এ.এস.এম. মতিউর রহমান। প্রধান আলোচক ছিলেন ঝিনাইদহ জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ইউসুফ আলী ও শৈলকুপা পৌর শাখার সভাপতি মুজাহিদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ.এস.এম. মতিউর রহমান বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। তিনি সমাজে নৈতিকতা, ন্যায়বিচার ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD