• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কর্ণফুলীতে পিকআপভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষক ও তাঁর বাবা নিহত কটিয়াদীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ,পৌর বিএনপির তীব্র প্রতিবাদ ও নিন্দা বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিয়াকৈরে মোবাইল অ্যাপস ভিত্তিক অনলাইন জুয়া খেলে ধ্বংসের মুখে যুবসমাজ নিঃস্ব হচ্ছে নানা পরিবার কালিয়াকৈর অতিরিক্ত তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট পর্যটন কেন্দ্র পার্ক বিনোদন ওয়াটার ফ্রন্ট পুল গুলোতে উপচে পরা ভিড় বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া।

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

admin / ৬০৭ Time View
Update : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ’সহ অপহরণ, মাদক কারবারি’সহ অস্ত্রধারী অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার ২৩ ডিসেম্বর ২০২২ ইং তারিখ রাত্রী- ০৮ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন সাধুরমোড় নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) বিদেশী পিস্তল- ০২-টি, (খ) ম্যাগজিন- ০৩টি, (গ) তাজা গুলি-০৪ রাউন্ড উদ্ধার করেন করতে সক্ষম হন। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ আল আমিন (২৪), পিতা- মোঃ আলাউদ্দিন, সাং- চকমোক্তারপুর সরকারপাড়া, থানা- চারঘাট, জেলা-রাজশাহী।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন সাধুরমোড় গ্রামস্থ সাধুরমোড় ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বের পাঁকা রাস্তার উপর ০১জন ব্যক্তি অবৈধদ্রব্য’সহ অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পৌঁছা মাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জানায় যে, সে অবৈধভাবে উক্ত উদ্ধারকৃত পিস্তল, ম্যাগজিন ও গুলি অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রাখিয়া ছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে পিস্তল, ম্যাগজিন ও গুলি রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন সাধুরমোড় গ্রামস্থ সাধুরমোড় ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বের পাঁকা রাস্তার উপর থেকে হোরোইন উদ্ধার তথা ০১ জন অস্ত্র ব্যাবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ রবিবার (২৫ শে ডিসেম্বর, ২০২২ ইং) র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।

RUHUL AMIN, DHAKA- 25/12/2022


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD