• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সচেতন নাগরিকদের সহযোগিতায় রাজারহাটে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Montu Rahman / ১৩২ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মোঃ ইউসুফ খাঁন রংপুর ব্যুরো সংবাদদাতা:

সচেতন স্থানীয় জনগণের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজারহাটের ছিনাই ইউনিয়নের জয়কুমার আবাসন এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ০৫ অক্টোবর ২০২৫ মোতাবেক ২০ কার্তিক ১৪৩২ বাংলা রবিবার দুপুরে তাকে অবৈধ মাদকদ্রব্য (স্কাফ) সহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ আনিসুর রহমান (২৮) ছিনাই এলাকার স্থায়ী বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তার অপরাধমূলক তৎপরতার বিষয়ে নিশ্চিত তথ্য পেয়ে রাজারহাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককারীর কাছ থেকে পরিমাণমতো অবৈধ মাদকদ্রব্য (স্কাফ) ও জব্দকৃত দ্রব্যাদি আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি নাজমুল আলম আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পুরো রাজারহাট উপজেলাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করাই আমাদের লক্ষ্য। এজন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

তিনি মাদক বিরোধী এই সামাজিক সচেতনতাকে স্বাগত জানিয়ে বলেন, “স্থানীয় সচেতন নাগরিকদের এই সাহসী ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এভাবেই মাদকের বিরুদ্ধে গড়ে উঠুক ব্যাপক সামাজিক আন্দোলন।

এ ঘটনায় ছিনাই ইউনিয়নের সচেতন নাগরিক ও স্থানীয় জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে রাজারহাট থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD