• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে জাল দলিল সৃজনের অভিযোগে ৪ জন গ্রেফতার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত মহিপুরে ২১ পিস ইয়াবা সহ ১৬ মামলার পলাতক আসামী চিহ্নিত মাদক কারবারি মাসুদ রানা গ্রেফতার। জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জেলে পরিবারের উপর হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ  চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু দৌলতপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী অস্ত্র ও ককটেল সহ আটক  দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

সংগীত তারকা শিল্পী তামান্না হক দেশবিদেশে দর্শক প্রিয়তায় শীর্ষে

Montu Rahman / ১১০৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার

বর্তমান সময়ে যে কয়জন উদীয়মান সংগীত তারকা দেশ বিদেশ সহ সারা দেশের মঞ্চে দর্শকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন তাদের মধ্যে তামান্না হক শীর্ষে অবস্থান করছেন
দেশীয় সঙ্গীতাঙ্গনের তরুণ প্রজন্মের সেরা জনপ্রিয় গায়িকা তামান্না হক। একাধারে স্টেজ শো, চলচ্চিত্রের প্লেব্যাক, টেলিভিশন শো – সব মাধ্যমেই কন্ঠের জাদুতে মুগ্ধ করছেন সুন্দরী – সুরেলা এই গায়িকা। দেশ – বিদেশের মঞ্চ মাতানো গায়িকা তামান্না পুরাতন বছরটা শেষ করছেন ভারতের আসাম রাজ্যে স্টেজ শো’র মাধ্যমে। সেখানে তিনি গেছেন ২৩ ডিসেম্বর। আসামের করিমগঞ্জে বিদ্যানগর উচ্চ বিদ্যালয় মাঠে ২৪ ডিসেম্বর সঙ্গীত পরিবেশন করেন। এর আগে তিনি গেলো ১৩ ডিসেম্বর মধ্যাপ্রাচ্যের দুবাইতে যান অ্যাওয়ার্ড গ্রহণ এবং সঙ্গীত পরিবেশন করতে।
একান্ত সাক্ষাৎকারে তামান্না জানান, বাংলাদেশের মহান বিজয় উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই উত্তর আমিরাত কর্তৃক আয়োজিত বই মেলায় তিনি বাংলাদেশের আমন্ত্রিত জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে সম্মানিত হন। ১৫ ১৬ ও ১৭ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রবাসে তাকে সম্মানিত করায় দুবাইতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এর জেনারেল বিএম জামাল হোসাইনকে ধন্যবাদ জানিয়েছেন। দুবাই ছাড়াও তামান্না বিদেশের মাটিতে পুরস্কৃত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত, ভারত, ইতালি, ফ্রান্সসহ আরও কয়েকটি দেশে। দেশের মাটিতেও অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন মঞ্চ মাতানো এই গায়িকা। দেশে পাওয়া তামান্না’র উল্লেখযোগ্য অ্যাওয়ার্ড হলো বারী সিদ্দিকী পরিষদ স্টার অ্যাওয়ার্ড, জাগ্রত স্টার অ্যাওয়ার্ড, সুপারস্টার ডিএ তায়েব ফ্যান ক্লাব স্টার অ্যাওয়ার্ড, এডি মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড, আলোকিত জয়িতা ফাউন্ডেশন স্টার অ্যাওয়ার্ড, মেজাফ স্টার অ্যাওয়ার্ড, অগ্রণী বার্তা গোল্ডেন স্টার অ্যাওয়ার্ড, দিয়া মনি মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড, কলের গান স্টার অ্যাওয়ার্ড। এসব অ্যাওয়ার্ড প্রাপ্তিতে তিনি খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছেন বলে জানান।
তামান্না জানান, তার গাওয়া প্রথম অডিও অ্যালবাম রিলিজ হয় সঙ্গীতার ব্যানার থেকে। অ্যালবামের নাম ছিল ‘আমি লিখলাম চিঠি’। গীতিকার ও সুরকার ছিলেন কলকাতার ইকবাল খান, সংগীত পরিচালক ছিলেন খায়েম আহমেদ। তামান্না গাওয়া গানের উল্লেখযোগ্য অ্যালবাম দোটানা মন, আমি বন্ধু তোমার আছি, এই বুকে থাকো, মায়া লাগে, ধাক ধাক করে, মিষ্টি পান, উল্লেখযোগ। এই পর্যন্ত ৫০টি মৌলিক গান গেয়েছেন বলে তামান্না জানান। এরপর তিনি চলচ্চিত্রের প্লেব্যাক শুরু করেন। চলচ্চিত্রের প্লেব্যাক করা নিয়ে তামান্না বলেন, আমার প্রথম প্লেব্যাক এস জি প্রোডাকশন নির্মিত মাহবুবা শাহারীন মিতু প্রযোজিত ‘ঈসাখাঁ’ ছবিতে। এটির পরিচালক ছিলেন ডায়েল রহমান। তার গানে কণ্ঠ মিলিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবিতে নায়ক ছিলেন ডি এ তায়েব। এছাড়াও দেহ তরী, নরপিশাচ, দোস্ত দুশমন, কিশোরী নামের ছবিগুলোতে প্লেব্যাক করেছি। একজন পেশাদার গায়িকা হিসেবে আমার চেষ্টা ও আগ্রহ রয়েছে নিয়মিত প্লেব্যাক করার।
বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী তামান্না দেশের বিভিন্ন প্রান্তের স্টেজ শো’সহ দেশের বাইরে বেশ কয়েকটি দেশে স্টেজ প্রোগ্রাম করেছেন। প্রতিবছর অনেকবার ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্যে তিনি স্টেজ শো করেন। সেখানে তামান্না হক দারুন জনপ্রিয় একজন গায়িকা। ভারত ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের ফ্রান্স, ইতালিতে স্টেজ শো’ করে প্রবাসী বাঙালীদের গানে গানে মাতিয়েছেন তামান্না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD