• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

শ্রেষ্ঠ বিতার্কিক জান্নাতুল ফেরদৌস জেবার নেতৃত্বে বিতর্কে জয়ী রসায়ন বিভাগ

Muntu Rahman / ২২৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মোঃ খাত্তাব হোসেন ক্যাম্পাস প্রতিনিধি:

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা–২০২৫ এ “কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের উপকারের চেয়ে অপকার বেশি করছে” শীর্ষক বিষয়ের ওপর প্রাণবন্ত বিতর্ক অনুষ্ঠিত হয়।
উক্ত বিতর্কে পক্ষ হিসেবে অংশগ্রহণ করে রসায়ন বিভাগ এবং বিপক্ষে ছিল বাংলা বিভাগ। যুক্তি, তথ্য ও বুদ্ধিবৃত্তিক উপস্থাপনায় এগিয়ে থেকে রসায়ন বিভাগ ১০২ স্কোর অর্জনের মাধ্যমে বিজয়ী হয়। অপরদিকে বাংলা বিভাগ ৯৯ স্কোর পেয়ে প্রতিযোগিতায় পরাজিত হয়।
আজকের বিতর্কে অসাধারণ যুক্তি উপস্থাপন ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে রসায়ন বিভাগের দলনেতা জান্নাতুল ফেরদৌস জেবা ‘শ্রেষ্ঠ বিতার্কিক’ হিসেবে নির্বাচিত হন। তিনি কেমিস্ট্রি ক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, আয়োজক প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা ও সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সার্বিক সহযোগিতায় আজিজুল হক কলেজ ডিবেটিং ক্লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD