• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

লালমনিরহাটের কালীগঞ্জে হিটস্ট্রোকে একজনের মৃত্যু।

Muntu Rahman / ২৩০ Time View
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

রুমন হোসেন জিলহজ্ব,

লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি,

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি ক্লিনিকের হয়ে মাইকিং করতে বের হয়ে রাশেদুল ইসলাম (৪৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার মদাতী ইউনিয়নের চামটার বাজারে তিনি মারা যান। স্থানীয়দের আশঙ্কা, তিনি হিটস্ট্রোক করে মারা গেছেন।

মারা যাওয়া রাশেদুল ইসলাম হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের খোর্দ্দ বিছনদই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। তিনি আগে পেপার বিক্রেতা হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে একটি কমিউনিটি ক্লিনিকের জন্য মাইকিং করতে চামটার বাজারে যান রাশেদুল ইসলাম। দুপুরে চামটারহাট এলাকার একটি হোটেলে খাবার খেয়ে বের হওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ঘটনাস্থলে মৃত্যু হয় রাশেদুল ইসলামের।

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন, রাশেদুল ইসলাম এই গরমে মাইকিং করতে যান চামটাহাট বাজারে। দুপুরে খাবার খাওয়ার পর হটাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান।

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভেকেট মশিউর রহমান বলেন, প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রাশেদুল ইসলাম। তিনি হিটস্ট্রোকে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, বিষয়টি জেনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD