• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ০১ টি বিদেশী পিস্তল, ম্যাকজিন ও গুলি উদ্ধার’ ০১ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

Montu Rahman / ৬৬৪ Time View
Update : রবিবার, ২১ মে, ২০২৩

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ০১ টি বিদেশী পিস্তল, ম্যাকজিন ও গুলি উদ্ধার’ ০১ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী, ভেজাল পণ্য’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২১ মে ২০২৩ ইং তারিখ রাত্রী- ০০.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন মহদীপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। অপারেশন চলাকালীন সময়ে র‍্যাবের চৌকস অভিযানিক দল যথাক্রমে, (ক) বিদেশী পিস্তল- ০১টি, (খ) ম্যাগজিন- ০১টি, (গ) গুলি- ০৪ রাউন্ড, (ঘ) মোবাইল ফোন- ০১টি, (ঙ) সীমকার্ড- ০১টি উদ্ধার করতে সক্ষম হন। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ আব্দুল করিম (৪৪), পিতা- মৃত আকরাম হোসেন, সাং- মাড়িয়া শাহপাড়া, থানা- চারঘাট, জেলা- রাজশাহী।

ঘটনার বিবরণে প্রকাশ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব- ৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন মহদীপুর গ্রামস্থ মহদীপুর প্রাইমারী স্কুল হতে মোছার ঈদগাহ বাজারগামী পাঁকা রাস্তার উপর ০১ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদ পাওয়া মাত্রই তৎক্ষনাৎ ঘটনাস্থল মোছার ঈদগাহ বাজারগামী পাঁকা রাস্তা হতে অনুমান ৩০ গজ দক্ষিণে জনৈক মোঃ রফিকুল মোল্লা (৪০) এর ঘাঁসক্ষেতে পৌঁছা মাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা কালে র‍্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করেন। ওই সময় তার কোমর হতে ০১-টি পলিথিনে মোড়ানো পোটলা ডান হাত দ্বারা বের করে ঘটনাস্থলে অবস্থিত কলা গাছের গোড়ায় ফেলে দেয়।

পরবর্তীতে র‍্যাবের টিম উক্ত পোটলায় থাকা বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানেে ০১ টি বিদেশী পিস্তল, ম্যাকজিন ও গুলি উদ্ধার পূর্বক ০১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ রবিবার (২১-শে মে, ২০২৩ ইং) সিপিএসসি, র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-21/05/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD