• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম:
পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন।

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ৩১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

Muntu Rahman / ৩৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ৩১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৫ অক্টোবর ২০২৩ ইং তারিখ রাত্রী- ২১.০০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন জয়পুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। অভিযানে যথাক্রমে, ফেন্সিডিল- ৩১৫ বোতল, টলি ব্যাগ- ০১টি, মোবাইল- ০১টি, সীম- ০২টি উদ্ধার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ আকাশ হাসান (২১), পিতা- মোঃ আরোজ আলী, সাং- কুড়িয়া পাড়া, থানা ও জেলা- নাটোর।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন জয়পুর গ্রামস্থ জয়পুর উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। বিষয়টি জানামাত্রই ঘটনাস্থল জয়পুর উচ্চ বিদ্যালয় এর পূর্ব দিকে জয়পুর বাজার হতে রাজশাহী ক্যাডেট কলেজ গামী পাঁকা রাস্তার উপর র‍্যাবের টিম পৌঁছে।

ঘটনাস্থলে পৌঁছা মাত্রই ০২ জন লোক দৌড়ে পালানোর চেষ্টাকালে ০১ জনকে ০১টি ট্রলিব্যাগসহ ঘটনাস্থলেই হাতে-নাতে আটক করা হয়। ওই সময় অপর ০১ জন ব্যক্তি কৌশলে রাস্তার পূর্ব দিকে ধান ক্ষেত দিয়ে রাতের আধারে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক আসামীর নাম মোঃ মনির হোসেন (৪৫), পিতা- আব্দুস সামাদ, সাং- কুড়িয়া পাড়া (চাঁনপুর), থানা ও জেলা- নাটোর বলে জানায়। মামলার পিসিপিআর যাচাই করে দেখা যায় পলাতক আসামীর নামে পূর্বে আরো ০২টি মাদকের মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে থাকা ০১ টি ট্রলি ব্যাগের মধ্যে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল রক্ষিত আছে। সে এবং পলাতক আসামী পরস্পর যোগসাজসে উক্ত মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ রাজশাহী কতৃক ৩১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার তথা ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-26/10/2023 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD