• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

র‍্যাবের অভিযানে রাজশাহীর চারঘাট হতে ৩২০ বোতল ফেন্সিডিল জব্দ’ ০১ জন মাদক কারবারি গ্রেফতার

Muntu Rahman / ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য বৃহস্পতিবার ১৩ জুন ২০২৪ তারিখ রাত্রী আনুমানিক ০২ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন শ্রীখন্ডী নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে মাদকদ্রব্য ফেনন্সিডিল’সহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃ আসামী হলো- মাদক কারবারি মোঃ মারুফ হোসেন মিতুল (২৫), পিতা- মোঃ মোতাহার হোসেন, সাং- আসকরপুর সরদহ, থানা- চারঘাট, জেলা- রাজশাহী। অভিযান পরিচালনা কালীন গ্রেফতারকৃত মাদক কারবারি হেফাজত হতে মাদকদ্রব্য ৩২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হন।

ঘটনার বিবরণে প্রকাশ : উপরোক্ত আসামী ১৩/০৬/২০২৪ ইং তারিখ গভীর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে রাজধানী ঢাকার অজ্ঞান স্থানে যাচ্ছিল। এমতাবস্থায় র‍্যাব-৫, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল গোপনে জানতে পেরে অভিযান পরিচালন করে এবং তাকে ৩২০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে।

গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পেশায় একজন ট্রাক হেলপার। ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহণের আড়ালে অবৈধ মাদক ফেনন্সিডিল পাচার করে আসছিল এবং সে একজন সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। বর্তমানে মাদক রোধকল্পে আইন-শৃঙ্খলা বাহিনী দক্ষতার সাথে অভিযান পরিচালনা করে মাদক নির্মুলের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পক্ষান্তরে আসামী সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য হওয়ায় সে তার পেশার আড়ালে চতুরতার সাথে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে বিভিন্ন পন্থায় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, কতৃক অভিযান চালিয়ে রাজশাহীর চারঘাট হতে ৩২০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক ০১ জন মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি আজ বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪ ইং) সিপিএসসি র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA- 13/06/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD