• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে আদালতে মামলা চলমান জমির গাছ কোটে নেওয়ার অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা পলাতক,থানায় এজাহার সীতাকুণ্ডে ইউনিয়ন নির্বাচনে তরুণ সমাজসেবক সাংবাদিক আর কে হেলাল মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০,০৮৮ পিস ইয়াবা, গাঁজা ৫৩ কেজি উদ্ধারসহ বিভিন্ন মামলায় সর্বমোট ৭৫ জন গ্রেফতার মুন্সীগঞ্জের বাগমামুদালীপাড়ায় ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার” কুরআনী নুর ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী, চোর ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৮ জন আসামী গ্রেফতার মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক

র‍্যাবের অভিযানে নাটোর নলডাঙ্গায় আন্ত:জেলা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা’সহ গ্রেফতার- ৩

Zakir Hossain Mithun / ৬৫৯ Time View
Update : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

র‍্যাবের অভিযানে নাটোর নলডাঙ্গায় আন্ত:জেলা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা’সহ গ্রেফতার- ৩

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ০৫
জানুয়ারি ২০২৩ ইং তারিখ ৫-টা ১০ ঘটিকায় অভিযোগকারী মোঃ সৌদিয়া সাদিক রবিন (২০) এর অভিযোগের ভিত্তিতে নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন বীরকুটশা বাজার এলাকায় কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) একটি লাল-সাদা রংয়ের পালসার ১৬০ সিসি মোটরসাইকেল (খ)
০৩টি- মোবাইল ফোন, (গ) ০৪টি সীমকার্ড’সহ সংঘবদ্ধ চোর চক্রের ০৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীরা হলো যথাক্রমে, ১। মোঃ রাজন মৃধা (মূলহোতা) (২৪), পিতা- মোঃ বাদল মৃধা, সাং- পশ্চিম বরগাছা, থানা ও জেলা- নাটোর, ২। মোঃ রুবেল (৩৮), পিতা- মোঃ টুকু প্রামানিক, সাংরানীনগর (চকমনু), থানা- রানীনগর, ৩। মোঃ দেলোয়ার হোসেন (২২), পিতা- মোঃ ছানাউল মন্ডল, সাংদিঘীরপাড়া, থানা- আত্রাই, উভয়ের জেলা- নওগাঁ।

ঘটনার বিবরণে প্রকাশ : গত ০৩/০১/২০২৩ ইং তারিখ বিকাল অনুমান ০৩-টা ৩০ ঘটিকায় নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন হালতির বিল এলাকা হতে ভূক্তভোগী মোঃ সৌদিয়া সাদিক রবিন (২০) এর ব্যবহৃত লাল-সাদা রংয়ের পালসার ১৬০ সিসি মোটরসাইকেলটি গ্রেফতারকৃত আসামীগণ কৌশলে চুরি করে। পরবর্তীতে ভূক্তভোগীর নিকট বিভিন্ন ফোন নম্বর দিয়ে বিকাশে টাকা দাবী করে।

র‍্যাবের অভিযানে নাটোর নলডাঙ্গায় আন্ত:জেলা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা'সহ গ্রেফতার- ৩

উক্ত বিষয়টি নাটোর র‍্যাব ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীকে
অবহিত করলে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামীগনকে চোরাইকৃত মোটরসাইকেলসহ নলডাঙ্গা থানাধীন খাজুরা ইউপির বীরকুটশা বাজার হতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আন্ত:জেলা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে বিভিন্ন জেলা হতে মোটর সাইকেল চুরি করে আসছিল। পরে তারা মোটর সাইকেলের আকার আকৃতি পরিবর্তন পূর্বক অন্যত্র বিক্রি করে আসছে বলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে স্বীকার করে জবানবন্দি প্রদান করে।

উপরোক্ত ঘটনায় ভূক্তভোগী মোঃ সৌদিয়া সাদিক রবিন (২০) বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে নাটোর জেলার নলডাঙ্গা থানায় মামলা রুজু করেন। আজ শুক্রবার (০৬ জানুয়ারি ২০২৩ ইং) র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

RUHUL AMIN, DHAKA- 06/01/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD