• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

র‍্যাবের অভিযানে নাটোরে হেরোইন, মটরবাইক ও নগদ টাকা উদ্ধার’ এক নারী মাদক কারবারি’সহ গ্রেফতার- ০২

Zakir Hossain Mithun / ৫৮৬ Time View
Update : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

র‍্যাবের অভিযানে নাটোরে হেরোইন, মটরবাইক ও নগদ টাকা উদ্ধার’ এক নারী মাদক কারবারি’সহ গ্রেফতার- ০২

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী, ধর্ষণ, ভেজাল পণ্য, অপহরণ’সহ মাদকের বিরুদ্ধে সফলভাবে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গতকাল শনিবার ২১ জানুয়ারি ২০২৩ ইং তারিখ সন্ধ্যা ৫-টা ৩০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন চক-বদ্যনাথ (গুড়ের আরত) এলাকায় অভিযান পরিচালনা করেন।

ওই সময় কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে নাটোর হতে চক-বদ্যনাথ গামী রাস্তায় সফলতার সাথে চেকপোষ্ট পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য, মোটরসাইকেল, নগদ টাকা’সহ বিভিন্ন দ্রব্যাদি উদ্ধার করা হয়েছে।

চেকপোস্ট পরিচালনা কালীন সময় উদ্ধারকৃত দ্রবাদি হলো যথাক্রমে, (ক) হেরোইন- ২১০ গ্রাম, (খ) মোবাইল ফোন- ০৪টি, (গ) সীমকার্ড- ০৭ টি, (ঘ) মোটর সাইকেল- ০১ টি, (ঙ) স্যান্ডেল- ০১ জোড়া, (চ) মাদক বিক্রয় লব্ধ নগদ-৯১,৩০০/- (একানব্বই হাজার তিনশত) টাকা।

অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোছাঃ ফাতেমা বেগম (৪৫), স্বামী- মোঃ রহিম আলী, সাং- পশ্চিম বড়গাছা (চক-বদ্যনাথ), থানা ও জেলা- নাটোর , ২। মোঃ মাসুুদ রানা (৩৪) (চালক), পিতা- মোঃ চাঁন্দু রহমান, সাং- মাদারপুর, পোষ্টঃ মহিশালবাড়ী, থানা- গোদাগাড়ি, জেলা- রাজশাহী।

আটককৃত ব্যক্তিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দকৃত আলামত হিরোইন সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহণ করছিল বলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে স্বীকার করে জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণী ৮(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, আজ রবিবার (২২ জানুয়ারি ২০২৩ ইং) র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কতৃক ই-মেইল যোগে বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

র‍্যাবের অভিযানে নাটোরে হেরোইন, মটরবাইক ও নগদ টাকা উদ্ধার' এক নারী মাদক কারবারি'সহ গ্রেফতার- ০২

RUHUL AMIN, DHAKA-22/01/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD