• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Muntu Rahman / ৩৪৮ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকায় নিজ বাড়ি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) ওই এলাকার একটি আবাসিক বাসা থেকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তার বাবা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। ইতি মেহেরচণ্ডী এলাকার ওই বাসায় তার মায়ের সঙ্গে বসবাস করতেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার একটি আবাসিক বাসা থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস জানান, শিক্ষার্থীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদ বা বিষণ্নতা থেকে এমন ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD