• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

রাজশাহীতে তীব্র সার সংকট

Muntu Rahman / ১৬২ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি

চলতি বছরের শুরুতেই তীব্র সার সঙ্কটে পড়েছেন রাজশাহীর কৃষকরা। বিশেষ করে আলুচাষিরা পড়েছেন বড়ো বিপাকে। অতিরিক্ত দামেও সার পাচ্ছেন না কেউ কেউ। সার কিনতে ডিলারের দোকানের সামনে ভিড় জমাচ্ছেন চাষিরা। কিন্তু সরকারি মূল্যে সার পাচ্ছেন না। তবে অতিরিক্ত টাকা দিলে আবার অনেকেই পাচ্ছেন সেই সার। এক হাজার ৫০ টাকা দামের প্রতিবস্তা ডিএপি সার মিলছে ১৩ থেকে ১৪শ টাকা দামে। টিএসপি কোথাও নাই।

নভেম্বর মাসের বরাদ্দ না আসা পর্যন্ত কোনো ডিলারই টিএসপি দিতে পারছে না। তবে ১৬শ ৫০ থেকে ১৮শ টাকা দিলে আবার এ সারও পাওয়া যায় । বস্তাপ্রতি তিন থেকে চারশ টাকা বেশি দাম দিলে আবার মিলছে এসব সার। ফলে আলুচাষিরা পড়েছেন চরম বিড়ম্বনায়। আলুচাষে খরচও বাড়ছে কৃষকদের। বেশি সংকটে পড়েছেন জেলার তানোর, গোদাগাড়ী, মোহনপুর ও পবা উপজেলার আলু চাষিরা। জেলার মধ্যে এই উপজেলাগুলোতে আলু চাষ বেশি হয়।

বাংলা গানের সিডি ডিভিডি
পবার দামকুড়া বাজারের সার ডিলার নজরুল ইসলাম জানান, তাঁর দোকানে টিএসপি বা ডিএপি সারের সঙ্কট চরমে। সঙ্কটের কারণে কৃষকদের চাহিদামতো সার দিতে পারছে না তিনি। তিন বস্তা চাইলে কাউকে কাউকে কোনোভাবে এক বস্তা দিতে পারছেন। তবে গত দুই তিন ধরে সেটিও পারছেন না। সামনের ডিসেম্বর মাসের নতুন বরাদ্দ পেলে আবার টিএসপি ও ডিএপি সার দিতে পারবেন।

 

একই অবস্থা তৈরী হয়েছে জেলার প্রায় প্রত্যেকটি উপজেলাতেই। পুঠিয়া, দুর্গাপুর, বাগমারা, চারঘাট ও বাঘা উপজেলাতে ডিএপি স্যার পাওয়া গেল মিলছে না টিএসপি সার। ফলে এসব উপজেলাগুলোতেও আলুচাষিরা এখন বেকায়দায় পড়েছেন। টিএসপি ও এমওপি সার প্রয়োগ করে আলুচাষ শুরু করবেন। কিন্তু সারের সঙ্কটের কারণে আলুচাষ শুরু করতে পারছেন না। তানোরের কৃষক শরিফুল ইসলাম বলেন, ‘সরকারি দরে টিএসপি ও ডিএপি সার পাওয়া যাচ্ছে না। তবে বস্তাপ্রতি তিন থেকে চারশ টাকা অতিরিক্ত দিলে পাওয়া যাচ্ছে সার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD