• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

রাজধানীর হাতিরঝিলে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার’ ৩ মাদক কারবারিকে গ্রেফতার

Muntu Rahman / ৫৬৫ Time View
Update : রবিবার, ৭ মে, ২০২৩

রাজধানীর হাতিরঝিলে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার’ ৩ মাদক কারবারিকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতদের নাম, ১/ মোঃ ফারুক মিয়া, ২/ মোঃ হাসানুজ্জামান ওরফে টগর, ৩/ মোরশেদ।

অভিযানটি গত বৃহস্পতিবার (৪-মে ২০২৩ খ্রি.) রাত ৯-টা ৩০ ঘটিকায় হাতিঝিল থানার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন। গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মোঃ আখতারুল ইসলাম পিপিএম গণমাধ্যম কর্মীদের জানান, হাতিরঝিল থানার রামপুরা এলাকার একটি বাসার সামনে কয়েকজন লোক গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফারুক, হাসানুজ্জামান ও মোরশেদকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, গ্রেফতারকৃত আসামীরা হাতিরঝিল থানা এলাকায় গাঁজা বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদেরকে দেশের প্রচলিত আইনে হাতিরঝিল থানার মামলায় পুলিশ হেফাজতে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি আজ রোববার (০৭ মে ২০২৩ ইং) তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।

RUHUL AMIN, DHAKA-07/05/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD