• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’

রাজধানীর মহম্মদপুরে ডিবি পুলিশের অভিযানে ৮২ কেজি গাঁজা উদ্ধার’ দুই মাদক কারবারিকে গ্রেফতার

Muntu Rahman / ২৭৭ Time View
Update : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৮২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটিতে পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা, তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃত আসামীরা হলো যথাক্রমে, ১/ মোঃ শাহিনুল ইসলাম প্রান্ত ২/ মোঃ জামাল মিয়া।

অভিযানটিতে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন পিপিএম মাদকদ্রব্য উদ্ধার ও আসামীদের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার ২৯-শে মার্চ ২০২৪ ইং বিকালের দিকে ঢাকা মহানগরীতে অভিযান পরিচালনা কালীন গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার বেড়ীবাঁধ এলাকার তিন রাস্তার মোড় নুর বিরিয়ানী হাউজের সামনে থেকে ৮২ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ১-টি মোবাইল ফোন ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ১-টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত আসামীরা সীমান্তবর্তী এলাকা থেকে এসব গাঁজা কাভার্ডভ্যানে করে নিয়ে এসে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ডিএমপির মোহাম্মদপুর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

RUHUL AMIN, DHAKA- 29/03/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD