• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রড-সিমেন্ট ব্যবসা থেকে চাঁদা দাবি কালিয়ায় বিএনপি নেতাসহ ৭ জনের নামে মামলা।

Montu Rahman / ২৬২ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সৈয়দ রুবেল,নড়াইল 

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ সাত নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও মালামাল লুটের অভিযোগে মামলা দায়ের করেছেন এক নারী। 

বুধবার (৫ আগস্ট) রাতে কালিয়া থানায় মামলাটি করেন নড়াইলের কালিয়া পৌরসভার ছোট কালিয়া গ্রামের আকিজ শেখের স্ত্রী রহিমা খানম।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় নাম উল্লেখ করা সাত আসামি হলেন—পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, পৌর কৃষকদলের আহ্ববায়ক গোলাম রসুল মান্দার শেখ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্ববায়ক মো. ইমরান শেখ ওরফে খোকন, পৌর ছাত্রদলের আহ্ববায়ক মিকাইল ওরফে ধলু শেখ, মো. ইনামুল শেখ ওরফে কালু, মো. মিরাজ শেখ এবং মো. সাদ্দাম শেখ।

এজাহারে বলা হয়েছে, বাদীর স্বামী আকিজ শেখ কালিয়া মোড়ে রড ও সিমেন্টের ব্যবসা শুরু করেন। স্বামী বিদেশে থাকার সময় তার ছোট ভাই মো. লিকু শেখ দোকানটি পরিচালনা করতেন। গত বছরের ১০ আগস্ট আসামিরা দোকানে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে চলতি বছরের ২ আগস্ট আবারো দোকানে গিয়ে চাঁদা দাবি করে এবং না দেওয়ায় লিকু শেখকে মারধর করে। এরপর দোকান থেকে রড, সিমেন্ট, নগদ টাকা এবং দোকানের সামনে থাকা ৩টি অব্যবহৃত ট্রলি নিয়ে যায়। অভিযোগে ক্ষতির পরিমাণ ১২ লাখ ২৪ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত সেলিম রেজা ইউসুফ মুঠোফোনে জানান, “মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমার কোনো সম্পৃক্ততা নেই।”

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “আমি শুনেছি থানায় একটি মামলা হয়েছে। কেউ অপরাধ করলে থানায় মামলা হওয়াই স্বাভাবিক। তদন্তে অভিযোগের সত্যতা মিললে দলীয়ভাবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

কালিয়া থানার ওসি জানান, মামলার তদন্ত প্রক্রিয়া চলমান। ঘটনার সত্যতা মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD