• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যবিপ্রবি কতৃপক্ষের তালবাহানার বিরুদ্ধে সাজিয়ালি মৌজার জমি মালিকদের সংবাদ সম্মেলন

Montu Rahman / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মালিকুজ্জামান কাকা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশের সাজিয়ালি মৌজার জমি মালিকরা সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার ২৫ নভেম্বর দুপুরে প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জমি অধিগ্রহণের নামে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ তাল বাহানা করছে এই অভিযোগ এনে সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন, নূর ইসলাম, সাইফুল ইসলাম, হাসান আলী, আফজালুর রহমান, সাইফুল্লাহ আল মহামুদ, আসাদুজ্জামান, হাকিম আলী, সাইফুল ইসলাম বাবুসহ শত জমি মালিক।
ভুক্তভুগি জমি মালিকরা জানান, প্রয়োজনে আমরা রাস্তায় প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করবো। যশোর সদর উপজেলায় ঐ জমির অবস্থান।
৩৫ একর জমি আগে বিশ্ববিদ্যালয় স্থাপনের সময় অধিগ্রহণ করা হয়। এখন নতুন করে আরো ৬৫ একর জমি বিশ্ববিদ্যালয়ের পক্ষে অধিগ্রহণ করা হবে। কিন্ত তাদের জমি ব্যাতিরেকে অন্য মৌজায় জমি অধগ্রহণে সচেষ্ট বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
জমি মালিকরা জানান, বেলতলা গার্লস স্কুল করা হয়। পরে স্কুলটি তাদের দিয়েছি। ২০ বছর ধরে সজলপুর, জগহাটি, কমলাপুরসহ কয়েকটি গ্রামের মানুষ ভুক্তভুগি। তাদের ব্যাবঋত কৃষি মাঠে যশোর বিজ্ঞান ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়।
জমি মালিকরা জানান, একজন ব্যাক্তিকে খুশি করতেই বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ দূরে একটি মৌজায় জমি অধিগ্রহণে সচেষ্ট। এর পক্ষে তারা জমির কম মূল্য উল্লেখ করছে। আমরা জমির মূল্য নয় বরং তাদের জমি অধিগ্রহণ করা হোক এই দাবি। এই যৌক্তিক দাবি এড়িয়ে অন্যত্র জমি অধিগ্রহণ হতে দেওয়া হবে না। অন্য মাঠে জমি নেওয়া আদতে যা অযৌক্তিক। অথচ আমরা ১৫০ বিঘা জমি নিয়ে ভুক্তভুগি। ঐ জমি বিশ্ববিদ্যালয়ের প্রভাবে চাষাবাদে অনুপযুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD