• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখাএর অভিযানে ৯৩ গ্রাম হেরোইন, ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ টি তাজা কাঁচা গাঁজার গাছসহ গ্রেফতার-০৮ জন

Muntu Rahman / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

মোঃ আলমগীর হোসেন ময়মনসিংহ  থেকে::

ময়মনসিংহ জেলার সু-যোগ্য পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম ) মোঃ আব্দুল্লাহ আল মামুন এর তত্ত্বাবধানে
অভিযান-১
গ্রেফতার করা হয় ৪ টি অভিযানে ………
মোঃ মহিদুল ইসলাম অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা সঙ্গীয় ফোর্স সহ এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ধোপাখোলা মোড় সাকিনস্থ ত্রিশাল বাসস্ট্যান্ড হইতে চরপাড়াগামী রাস্তার উত্তর পাশে হিন্দুপল্লি যাওয়ার পাঁকা রাস্তার মাথায় হইতে ২৩ জুন ২০২৫ খ্রিঃ তারিখ ২০.০০ ঘটিকায় ৯৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ রিয়াজ ওরফে নিজুম (২০), পিতা-মোঃ ফজলুল হক, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-কালিবাড়ী বস্তি এস.কে হাসপাতাল সংলগ্ন, ২। মোঃ মনির উদ্দিন ওরফে মনির (৩৬), পিতা-মোঃ বদর উদ্দিন বদু, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং- পুরহিতপাড়া, ৩। মোঃ রবিন (২৮), পিতা-মৃত কামাল হোসেন, মাতা-মোছাঃ জরিনা খাতুন, সাং-পালপাড়া, আলিয়া মাদ্রাসা সংলগ্ন, ৪। সাগর সরকার (২৫), পিতা-অজিত সরকার, মাতা-ঝর্ণা সরকার, সাং-কালিবাড়ী বস্তি এস.কে হাসপাতাল সংলগ্ন, ৫। মোঃ কাউছার (২৪), পিতা-মৃত মোফাজ্জল, মাতা-মোছাঃ মলি বেগম, সাং-বাঘমারা রবির মোড়, পানির টেংকি, ৬। মোঃ রফিকুল ইসলাম আশিক (২৫), পিতা-জসিম, মাতা-মৃত ফিরোজা খাতুন, সাং-নিরমলাসেন পুরহিতপাড়া, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক, ছিনাতাই ও অন্যান্য মামলা আছে।
* অভিযান-২ , এসআই(নিঃ) মোঃ আরিফ হাসান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মামারিশপুর বাজারের জনৈক আমিনুলের মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২৪ জুন ২০২৫ খ্রিঃ তারিখ ০০.৪৫ ঘটিকায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ রাশেদুল ইসলাম (২০), পিতা-আবুল হোসেন, মাতা-হাজেরা খাতুন, সাং-মামারিশপুর, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
* অভিযান-৩ , এসআই(নিঃ) মোঃ ফারুক আহম্মেদ সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ মধ্যবাজার সাকিনস্থ জনৈক আজাহার এর মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২৪ জুন ২০২৫ খ্রিঃ তারিখ ০১.০০ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ শফিকুল ইসলাম (৪৮), পিতা-মৃত নবী হোসেন, মাতা-সাজেদা খাতুন, সাং-রঘুরামপুর সবজিপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
* অভিযান-৪ , এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন পঞ্চনন্দবাড়ী সাকিনস্থ মোঃ ফুল মামুদ (৩৮), পিতা-আক্কাছ আলী এর বসত ঘরের দক্ষিণ পাশে হইতে ২৩ জুন ২০২৫ খ্রিঃ তারিখ ২১.০৫ ঘটিকায় ১২টি তাজা কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং পলাতক আসামী ১। মোঃ ফুল মামুদ (৩৮), পিতা-আক্কাছ আলী, মাতা-মোসাম্মৎ জমেলা, সাং-পঞ্চানন্দবাড়ী, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতারের অভিযান অব্যাহত। পলাতক আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। উদ্ধারকৃত ৯৩ গ্রাম হেরোইন, ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২টি তাজা কাঁচা গাঁজার গাছ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৮ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী, ভালুকা ও মুক্তাগাছা থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD