মিজানুর রহমান রিপন: কলাপাড়া (পটুয়াখালী)।
পটুয়াখালী জেলার মহিপুর থানা সদরে অবস্থিত মহিপুর আখড়াবাড়ি মন্দিরের শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পটুয়াখালী -৪(কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের গণমানুষের নেতা ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন মহিপুর বাজারের হিন্দু পাড়ার আখড়াবাড়ি মন্দিরের পূজা মন্ডব পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেন।
গতকাল বৃহস্পতিবার (২, অক্টোবর) রাত ৮.০০ টার সময় শারদীয় দুর্গোৎসবের শুভ বিজয়া দশমীতে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষের উপস্থিতে মন্দিরের পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা কৃষ্ণ স্বর্নকার, সভাপতি কিরন দাস, সাধারণ সম্পাদক দুলাল মিত্র ও সুমন দাস ফুল দিয়ে এবিএম মোশাররফ হোসেন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।পরে পূজা উৎসবের এক মনোজ্ঞ সনাতনী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় বিএনপি’র এ কেন্দ্রীয় নেতা বলেন, শেখ হাসিনার সরকার পালিয়ে চলে যাওয়ার পর গত বছরের ৫ আগষ্ট তিন দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। তখন বিএনপি’র নেতা-কর্মীরা এই দেশের হিন্দু সম্প্রদায়সহ সকল মানুষের জানমালের নিরাপত্তা দিয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, আপনাদের এখানে কোনো ধরনের সহিংসতা বা নিরাপত্তাহীনতা ছিল না , মহিপুর থানা বিএনপি ও স্থানীয় চেয়ারম্যান সাহেব আপনার পাশে সবসময় ছিল।
একসময় এদেশের বিশেষ একটি দল হিন্দু সম্প্রদায়কে সংখ্যালঘু বলতো। কিন্তু আমরা বিএনপি ও আমাদের নেতা তারেক রহমান বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু বিশ্বাস করিনা। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশী। বিগত সরকারের আওয়ামীলীগের তোফায়েল সাহেব বলেছিলেন, এদেশে আওয়ামী সরকার না থাকলে হিন্দু সম্প্রদায়ের লোকজন নিরাপদে থাকবেনা মারা যাবে ।কিন্তু গত বছরের পাঁচ আগষ্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আমরা একজন হিন্দু সম্প্রদায়ের লোকজন কে যেকোনো সহিংসতা বা নিরাপত্তাহীনতায় মারা যেতে দেখিনি বরং সকল সম্প্রদায়ের লোকদের নিরাপত্তা বিএনপি দিয়ে আপনাদের পাশে ছিল।
তিনি বলেন, গত বছরের চেয়ে এবছর সারা দেশে একহাজারের বেশি পূজা মন্ডবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। এছাড়াও তিনি বলেন, আপনাদের এখানে নিমাই দাস ছিলেন যিনি আমার বড় ভাইয়ের বন্ধু ছিল, তাদের সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল তিনি আমাকে সবসময় ছোট ভাই বলে ডাকতেন এবং স্নেহ করতেন।মহিপুরে সনাতন ধর্মাবলম্বীদের পাশে আমি ও বিএনপি ইতিপূর্বেও ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে এই নিশ্চয়তা দিচ্ছি।সকলে একসাথে মিলেমিশে এই দেশকে গড়ে তুলব। তিনি আরো বলেন, যেহেতু আপনাদের পাশে আমরা আছি সেভাবে আপনাদেরও ভালোবাসা ও সমর্থন আমি এবং আমার দল প্রত্যাশা ও প্রার্থনা করি। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে নাও পারি , আমার দল বিএনপি যদি আপনাদের সমর্থনে আগামীতে সরকার গঠনে সমর্থ হয় তথাপি আমি সবসময় আপনাদের পাশে থাকব বলে নিশ্চয়তা দিচ্ছি। এসময় হিন্দু সম্প্রদায়ের লোকজন এবিএম মোশাররফ হোসেন কে হাততালি দিয়ে সমর্থন জানান। পরবর্তীতে আলীপুরে সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির পরিদর্শন ও কুয়াকাটা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, মহিপুর থানা বিএনপি’র সভাপতি আঃ জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুহা তৌহিদ নান্নু মুন্সি, মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী, মহিপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, পটুয়াখালী জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু) মোঃ আব্দুলাহ্ আল নোমান,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, মহিপুর থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ মজনু,মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার,লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার এবং মহিপুর থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দল সহ মহিপুর থানা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Devoloped By WOOHOSTBD