• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জামালগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মোট চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি উপভোগ করার জন্য উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ নারায়ণগঞ্জ তুলারাম কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ পুলিশ নিরবতা ছাত্র জনতার জুলাই ২০২৪ গণহত্য্যা দিবস ২৬ উপলক্ষে দোয়ার অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জে বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ স্কাউটের উদ্যোগে কুমারখালীতে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর পত্নীতলায় ৯৪ কেজির কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক ভাবে দুটি অভিযান পরিচালনা করে নারী পুরুষের নিকট ইয়াবাসহ দুই আটক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

মান্দায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে যুবদলের মতবিনিময় ও দোয়া মাহফিল

Muntu Rahman / ২১৫ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় মান্দা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি যুবদলের নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে জনমত গঠনের আহ্বান জানান।

মান্দা উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমীন মুক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. আল মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন হিল্লোল।

অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয়তাবাদী যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD