• শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী

মান্দায় জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা,,,

Muntu Rahman / ৩৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

মোঃ সুমন হোসেন

মান্দা উপজেলা প্রতিনিধি,,

নওগাঁর মান্দা উপজেলায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে মান্দা ইউনিয়নের পীরপালী বাজার ঈদগাহ মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় মান্দা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল আলীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমির ও নওগাঁ–৪ (মান্দা) আসনে ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ নির্বাচন দেশের মানুষকে গোলামী থেকে মুক্তি দেওয়ার নির্বাচন। অবহেলিত মান্দার উন্নয়ন এবং ইনসাফ কায়েমের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। জনগণের মধ্যে যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা যাচ্ছে, তাতে ইনশাআল্লাহ বিজয়ের জয়গান কেউ রুখতে পারবে না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক, অফিস সম্পাদক হাফেজ আইনাল হক, মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল এবং ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ।

জনসভায় অন্যান্যের উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মান্দা উপজেলা সেক্রেটারি মুফতি মাওলানা আল আমিন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, এনসিপি নেতা হাফিজুর রহমানসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD