• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে ডিসির কাছে প্রতিকার দাবি মাত্র এক শতক জমি মালিকানায় বিঘা জমি জবর দখল রেলগেটে টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান

মান্দায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত,,,

Montu Rahman / ৫০১ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

মান্দা উপজেলা প্রতিনিধি

​নওগাঁর মান্দা উপজেলার সতীহাট বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় স্থানীয় সতীহাট বাজারে গণেশপুর ইউনিয়ন শাখার আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

​জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দোকার আব্দুর রাকিব। তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

​জনসভাটির সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং গণেশপুর ইউনিয়ন শাখার আমীর জনাব দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব বিভাগ মান্দা উপজেলা শাখা সভাপতি মো আব্দুল মালেক, মাজলিসুল মোফাসসিরীনের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা থানার জামাতে ইসলামী আমীর মো. আনিনুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য মো. ইলিয়াস খান, থানা কর্মপরিষদ সদস্য ও মান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD