• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক। চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ ফারিয়াল আহম্মেদ খালিয়ার মেম্বার নির্বাচিত হয়ে জনসেবা আরো বিস্তৃত করতে ইচ্ছুক যশোর এনসিপি আহ্বায়ক কমিটি অনুমোদন নারায়ণগঞ্জে হেরোইন ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার ১ যশোরে যুবলীগ নেতা মুনসুর আটক মুন্সিগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান অর্জনকারী পঞ্চসার এস এস সি পরীক্ষা ২০২৬

মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক।

Muntu Rahman / ১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মিজানুর রহমান রিপন :​ কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

​পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুজন মাদক কারবারি পালিয়ে যায়।

​গতকাল সোমবার (১০ আগষ্ট ) সন্ধ্যা প্রায় ৭.০০ টার সময় মহিপুর থানাধীন নয়াপাড়া এলাকার আয়েশা ছিদ্দিকা (রাঃ) জামে মসজিদের সামনের কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি অভিযানিক দল জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী নয়াপাড়া এলাকায় ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় জনগনের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে মোঃ বেল্লাল হোসেন হাওলাদারকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যায় আরও দুই অভিযুক্ত ইয়াবা ব্যবসায়ী আল আমিন খলিফা (৪২) মোঃ রুমান (২২)।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার  জানান, ​গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।    মহিপুর থানার মামলা নং ০৪ তারিখ১০/০৮/২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারনীর ১০(ক)/৪১   । আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD