• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

মহিপুরে যৌথ বাহিনীর চেকপোস্টে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ও ছয় মাসের কারাদণ্ড

Muntu Rahman / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান রিপন : কলাপাড়া (পটুয়াখালী) ।

পটুয়াখালীর মহিপুরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার(২০ নভেম্বর) দুপুর ১. ০০ টার দিকে মহিপুরের রাজা ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মহিপুর আর্মি ক্যাম্পের ৬২ ইস্ট বেঙ্গলের সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসানের নেতৃত্বে একটি মোটরসাইকেল তল্লাশি করে মিজানুর রহমান (৩২) নামের ওই ব্যক্তির কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে সেনাসদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন মহিপুর থানার এসআই আবুল কালাম আজাদ।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মিজানুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মহিপুর এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ ও সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD