• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

মহিপুরে বৃদ্ধ স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু, পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

Montu Rahman / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান রিপন:কলাপাড়া (পটুয়াখালী)।

পটুয়াখালীর মহিপুরের পেয়ারপুর গ্রামের একটি ঝুঁপড়ি ঘর থেকে বৃদ্ধ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামের খেয়াঘাট সংলগ্ন একটি ঝুপড়িঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধের নাম সিরাজউদ্দিন খান (৭৫) ও তার তৃতীয় স্ত্রী বৃদ্ধা আকলিমা বেগম (৬৫)।

স্থানীয় সূত্র ও ডালবুগন্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোফাজ্জেল হক হিরো’র মাধ্যমে জানা গেছে,সিরাজউদ্দিন পেয়ারপুরের বরইতলা নদীতে খেয়া পাড়াপাড়ের নৌকা চালাতেন এবং আকলিমা এলাকায় ভিক্ষাবৃত্তি করে তারা উভয়ে এভাবে সংসার চালাতেন। মৃত সিরাজউদ্দিনের বাড়ি মহিপুর সদর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে এবং মৃত আকলিমা বেগমের বাড়ি ডালবুগন্জের পেয়ারপুর গ্রামে ।

মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে ফজরের নামাজের সময় মসজিদের মুসুল্লীরা সিরাজউদ্দিনকে না দেখে  খোঁজ নিতে তাদের ঘরে যান।ঘরের দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করে তারা দেখেন মাটিতে পড়ে আছেন সিরাজউদ্দিন, আর চৌকির ওপর  আকলিমা। স্থানীয়দের ডাকে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। পরে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও কালো দাগ রয়েছে এবং মৃত আকলিমার শরীরেও আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘরের মাটিতেও রক্তের দাগ রয়েছে। স্থানীয়দের ধারণা, সোমবার গভীর রাতে তারা হত্যাকাণ্ডের শিকার হতে পারেন। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পুলিশের তদন্ত অনুযায়ী এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। পটুয়াখালী থেকে সিআইডি টিম ঘটনাস্থলে আসছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD