• বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৩,২০০ পিস ইয়াবাসহ নারী পুরুষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি দৌলতপুরে কৃষকের ঘরের প্রাচীর ভেঙে গরু চুরি দৌলতপুর ইউনিয়ন তাঁতী দলের ভারপ্রাপ্ত সভাপতি হলে সিদ্দিকুর রহমান প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও অনুদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শাল্লায় ‘ভোল পাল্টে’ জালাল মিয়ার ত্রাসের রাজত্ব: জলমহাল দখল ও চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন

মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মিজানুর রহমান মিনু

Muntu Rahman / ২৪৭ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের ১১টি পূজামণ্ডপসহ উপজেলার বিভিন্ন এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক ও মরহুম আব্দুল লতিফ তালুকদারের কনিষ্ঠ পুত্র মিজানুর রহমান মিনু।

মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তার পরিবারের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন শেষে বক্তব্যকালে মিজানুর রহমান মিনু বলেন,“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ মিলে-মিশে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এ উৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য আমরা আমাদের সাধ্যমতো কাজ করছি। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা ছাত্রদল সবসময় পাশে থাকবে।”

নিজ পরিবারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন,“আমার বাবা ও পরিবারের সদস্যরা সবসময় আপনাদের পাশে ছিলেন। তার ধারাবাহিকতায় আমিও যেন সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে পারি, সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

এসময় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তৌফিক খন্দকার, মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শেফুল মিয়া, যুগ্ম আহবায়ক নাজমুল হাসান মাহাবুব, মধ্যনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকারিয়া,যুবনেতা শাকিল খান, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোছাব্বির তালুকদার সাগর, সদস্য মো. আরিফ মিয়াসহ স্থানীয় ছাত্রদল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তার সফরসঙ্গী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD