• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মধ্যনগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

Montu Rahman / ১৮৯ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মধ্যনগর উপজেলা শাখার উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৫ ডিসেম্বর)সকাল ১১ টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনানের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মো. ইসমাঈল হোসেনে।উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও: আবু তাহের ও মধ্যনগর সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো.হুমায়ূন কবিরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য উপাধ্যক্ষ মাও: তোফায়েল আহমেদ খাঁন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মোঃ আব্দুল কবির,ধর্মপাশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও: বোরহান উদ্দিন,জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মনিরুজ্জামান পিয়াস
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ধর্মপাশা উলামা বিভাগের সভাপতি মাও:এনামুল হক,গাজীপুর জামায়াতের অন্যতম নেতা মো.লুৎফর রহমান,ময়মনসিংহ মহানগর ছাত্র শবিরের মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মো.ফারহান চৌধুরী,বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো.আলী হোসেন,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো.জোবায়ের শামীম,জামায়াত নেতা মো.আবু তাহের,সদর ইউনিটের সভাপতি মো.শাহীন আলম,চামরদানী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সভাপতি হেলাল উদ্দিন,উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মো.আবু সাঈদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,ইসলামী শাসন প্রতিষ্ঠা ছাড়া মানব রচিত আইন দিয়ে জনসাধারণের জানমালের নিরাপত্তা কেউ দিতে পারবে না।তাই বিভাজন সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী-সমৃদ্ধশালী রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে।আওয়ামী লীগ ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে।কিন্তু ফ্যাসিবাদীদের দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
এসময় বক্তারা,গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় বিভাজন ভুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD