• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিকুল মোল্লা শফিক সাধারণ মানুষের আস্থার নাম ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ। অনুপস্থিত-১৯ পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে বাঁশখালীতে পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন নতুন মামলায় বাদি পক্ষকে যশোর শহরে দিশেহারা

ভৈরবের জনসভায় যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এডভোকেট ফজলুর রহমান

Muntu Rahman / ২৩৯ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) আসনের ধানের শীষের আলোচিত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান ভৈরবে তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার(২২জানুয়ারি) দুপুরে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিক তাকে কিশোরগঞ্জের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

তথ্য সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভৈরবে আয়োজিত আজকের জনসভায় যোগ দিতে বাজিতপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন ফজলুর রহমান। তবে পথিমধ্যে হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরবর্তীতে তার সঙ্গে থাকা নেতাকর্মীরা দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষার পর আরো উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

হাসপাতালের পরিচালক ডা.বাহার উদ্দীন ভুঁইয়া গণমাধ্যমকে জানান, বর্তমানে ফজলুর রহমানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রথমদিকে তার তীব্র শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দ্রুত অক্সিজেন দেওয়ার পর শ্বাসকষ্ট কিছুটা কমে আসে।
তিনি আরও জানান, ফজলুর রহমানের প্রয়োজনীয় চিকিৎসার স্বার্থে বর্তমানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।

প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, যেহেতু তার শরীরে জ্বর ও অতিরিক্ত স্বাসকষ্টের সম্মুখিন হ‌ওয়ায় আমাদের ধারনা হচ্ছে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারেন। তবে সব পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই চূড়ান্তভাবে বিষয়টি নিশ্চিত করার পর তাকে সঠিক চিকিৎসা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD